এক্সপ্লোর

Weather Update: নিম্নচাপ জওয়াদের জেরে জেলায় জেলায় তুমুল বৃষ্টি, দুর্যোগ আরও বাড়বে?

Kolkata Heavy Rain forecast: এখনও বাংলার আকাশে রয়েছে দুর্যোগের মেঘ। টানা বৃষ্টির জেরে এক লাফে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, তিন জেলায় ভাড়ি বৃষ্টির সতর্কতা রয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ঘূর্ণিঝড় জওয়াদ এখন পরিণত হয়েছে নিম্নচাপে। তবে তার প্রভাবে আজ দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি চলবে বলি জানা গিয়েছে। এখনও বাংলার আকাশে রয়েছে দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর-পূর্বমুখী। এর ফলে সোমবার বাংলাদেশ লাগোয়া তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও। কলকাতায় আজ বিকেলের পর থেকে বৃষ্টি কমবে। কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বলেই খবর।

নিম্নচাপের বৃষ্টিতে কলকাতার (Kolkata) বিভিন্ন জায়গায় জল জমেছে। লালবাজার (Lalbazar) ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, উত্তর ও মধ্য কলকাতার কয়েকটি জায়গা জলমগ্ন। ঠনঠনিয়া, এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, এমজি রোড-সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ের একাংশে জল রয়েছে। জল জমেছে উত্তর বন্দর থানার সামনেও। জল জমে থাকায় সকাল থেকে ওই সমস্ত এলাকায় ধীর গতিতে যান চলাচল করছে। 

এদিকে, টানা বৃষ্টির জেরে এক লাফে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ৬৭.৭ মিলিমিটার। 

সোমবার সকাল থেকে কালোই মেঘে ঢাকা আকাশ। যার জেরে রাত থেকে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। টানা বৃষ্টিতে জলও জমে গেছে বিভিন্ন জায়গায়। জওয়াদের প্রভাব না থাকলেও নিম্নচাপের বৃষ্টিতে ক্ষতির মুখে সাগরের ধান চাষীরা। জওয়াদের প্রভাব সঙ্গে অমাবস্যার কটাল। জোড়া ধাক্কায় কোথাও ভাঙল নদীবাঁধ। কোথাও সমুদ্র বাঁধ উপচে জল ঢুকল গ্রামে। তার ফলে দুর্ভোগ বাড়ল গোসাবা, সাগর ও মৌসুনি দ্বীপে (Mousuni Island )। সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্ধ রাখা হয় ফেরি সার্ভিস (Ferry Service)।

দিঘা (Digha), বকখালিতে (Bakkhali) অশান্ত সমুদ্র। গোসাবায় (Gosaba) ফুলেফেঁপে উঠেছে নদী। নদী বাঁধ ভেঙে ফের জলের তলায় মৌসুনি দ্বীপ (Mousuni Island )। সাগরে জলের তোড়ে উল্টে গেল নৌকা। বাংলায় ঢোকার আগে ঘূর্ণিঝড় জওয়াদ ক্রমশ দুর্বল হয়ে পড়লেও, নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে চলছে বৃষ্টি। সঙ্গে ভরা কটালের জেরে জলস্তর বেড়ে ওঠে হুগলি (Hoogly), হলদি থেকে বিদ্যাধরী নদীর (Vidyadhari River)।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
News Live Blog: ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget