এক্সপ্লোর

এই মে মাসে বিয়ে করতে চলেছেন বরুণ ধবন, পাত্রী বান্ধবী নাতাশা

বলিউড তারকাদের এখন থেকেই বলে দেওয়া হয়েছে মে মাসের নির্দিষ্ট কয়েকটা তারিখে কাজ না রাখতে। তবে তারিখগুলো প্রকাশ্যে জানানো হচ্ছে না।

মুম্বই: রণবীর কপূর-আলিয়া ভট্টের বিয়ে নিয়ে অসংখ্য গুজবের ফাঁকেই বলিউডে সত্যি সত্যি বিয়ের ফুল ফুটল। বরুণ ধবন বিয়ে করতে চলেছেন। পাত্রী তাঁরই বান্ধবী নাতাশা দালাল। বরুণ-নাতাশার বন্ধুত্ব তাঁদের স্কুল জীবন থেকে। গত বছর শোনা গিয়েছিল, গোপনে আংটি বদলও সেরেছেন তাঁরা। কিন্তু তাঁদের বিয়েতে কোনও গোপনীয়তা থাকবে না, হবে দারুণ ধুমধাম করে। বিয়ে হবে সম্ভবত মে মাসে, গোয়ায়। এক সপ্তাহের ওপর ধরে চলবে হইচই। এক প্রযোজক জানিয়েছেন, বরুণ-নাতাশা দু’জনেই চান, বিয়ে হোক এই গ্রীষ্মে। মেহন্দি, সঙ্গীত, রিসেপশন- সব কিছু নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। বরুণের দাদা রোহিত ৮ বছর আগে বিয়ে করেন গোয়ার এক পাঁচতারা হোটেলে। বরুণও চান গোয়ারই কোনও লাক্সারি হোটেল বা বিচ রিসর্টে বিয়েটা সেরে ফেলতে। বলিউড তারকাদের এখন থেকেই বলে দেওয়া হয়েছে মে মাসের নির্দিষ্ট কয়েকটা তারিখে কাজ না রাখতে। তবে তারিখগুলো প্রকাশ্যে জানানো হচ্ছে না। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা বা দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহের বিয়ের মত গোপনীয়তা অবশ্য এতে নেই। এক্কেবারে বলিউডের ব্যান্ড, বাজা, বারাত ছাঁদে হতে চলেছে এই বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং। নিমন্ত্রিতদের সম্ভাব্য তালিকা নিয়ে এখনই বসে পড়েছেন বরুণের মা লালি, বৌদি জাহ্নবী ও ভাবী বধূ নাতাশা। তবে শুধু ছোট ছেলের বিয়ে বলে নয়, এই মে মাসটা ধবন পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দুটি ছবি মুক্তি পাচ্ছে, স্ট্রিট ডান্সার ৩ডি ও বাবা ডেভিড ধবনের পরিচালনায় কুলি নাম্বার ১। ডেভিড, বরুণ ও রোহিত- তিনজনেই ছবিটি প্রযোজনা করছেন প্রযোজক বাসু ভগনানির সঙ্গে। মার্চ মাস থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে কুলি নাম্বার ১-এর মার্কেটিং ও প্রমোশনের কাজ যাতে ছবি মুক্তির পর সকলের হাতে বিয়েতে ব্যস্ত হওয়ার জন্য কিছুটা সময় থাকে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Narendra Modi: 'রামরাজ্য সুশাসনের মানদণ্ড, দেশবিরোধীদের বিরুদ্ধে এক হতে হবে', দশেরার অনুষ্ঠানে বার্তা প্রধানমন্ত্রীর
'রামরাজ্য সুশাসনের মানদণ্ড, দেশবিরোধীদের বিরুদ্ধে এক হতে হবে', দশেরার অনুষ্ঠানে বার্তা প্রধানমন্ত্রীর
ABP Ananda Top 10,20 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget