Auto Price Hike: লিটারে ৫ টাকা দাম বাড়ল অটোর LPG-র! বেশি দাম দিলেও মিলছে না গ্যাস, বাড়বে ভাড়াও?
Auto Price News: অটো গ্যাসের জোগান কী পর্যাপ্ত রয়েছে? গ্যাসের দাম বাড়ার কারণে কি বাড়তে চলেছে অটোর ভাড়াও?

- কলকাতায় অটোর LPG-র দাম লিটারে ৫ টাকা বেড়েছে।
- গ্যাসের দাম বাড়ায় অটো চালকদের রাতের লম্বা লাইন।
- পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ও জোগানে সমস্যা দেখা দিয়েছে।
- রান্নার গ্যাস, বিমান ভাড়ার পর এবার অটোর গ্যাস।
কলকাতা: একদিকে রান্নার গ্যাসের দাম বাড়ছে, অন্যদিকে দাম বাড়ছে বিমানের টিকিটেরও। এবার কি সাধারণ মানুষের যানবাহনে চড়াতেও তৈরি হবে সমস্যা! রান্নার গ্যাস, বিমানের ভাড়ার মধ্যে দাম বাড়ল অটোর গ্যাসেরও! লিটারে ৫ টাকা দাম বাড়ল অটোর LPG-র। কলকাতায় অটোর LPG-র দাম বাড়ল লিটারে ৫ টাকা। কলকাতায় অটোর গ্যাসের দাম বেড়ে লিটারে ৬২.৬৮ টাকা। এর আগে কলকাতায় দাম ছিল লিটারে ৫৭.৬৮ টাকা।
কী বলছেন অটো চালকেরা? অটো গ্যাসের জোগান কী পর্যাপ্ত রয়েছে? গ্যাসের দাম বাড়ার কারণে কি বাড়তে চলেছে অটোর ভাড়াও? বাড়লে তা কবে থেকে? কথা বলে জানা গেল, অটোর গ্যাসের দাম বাড়ছে এই ঘোষণার পরেই অটো চালকেরা রাতভর লাইন দিয়েছেন বিভিন্ন এলপিজি পাম্পের বাইরে। কিন্তু তারপরেও সুরাহা হচ্ছে না। সকাল হতেই দেখা গেল, বিভিন্ন এলপিজি পাম্পের বাইরে অটো চালকদের লম্বা লাইন। অথচ পাম্পে পোস্টার লাগানো, 'নো স্টক'। তবে গ্যাসের ট্যাঙ্কার এসে পৌঁছেছে এই খবর জানার পরেই অটোচালকেরা লাইন দিয়েছেন পাম্পের বাইরে। তবে কখন সেই ট্যাঙ্ক থেকে LPG নামিয়ে সরবরাহ করা হবে, তা জানেন না কেউই।
কলকাতার বিভিন্ন পাম্পেই লাগানো রয়েছে 'নো স্টক' পোস্টার। অপ্রতুল LPG। একদিকে LPG-র দাম বাড়া, অন্যদিকে গ্যাস পাওয়া যাচ্ছে না। অটোচালকেরা অনেকেই বলছেন, দাম বৃদ্ধিটা পরের ভাবনা, কিন্তু গ্যাস না পেলে বন্ধই হয়ে যাবে অটো চলাচল। সেই পরিস্থিতি এলে কী হবে জীবন জীবিকার? এটাই ভাবাচ্ছে অনেককে।
শহর থেকে জেলা, রান্নার গ্যাসে কমবেশি আকাল দেখা দিয়েছে প্রায় সব জায়গাতেই। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেলের মালিক এমনকি গাড়ির চালকদেরও! এরপরে কোপ পড়ল বিমানের ভাড়াতেও! পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কটে এবার বাড়ছে বিমানের ভাড়াও! আজই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ১২ মার্চ থেকে গুণতে হবে অতিরিক্ত ফুয়েল সারচার্জ।
দিকে-দিকে গ্য়াসের হাহাকার! ঘর থেকে রেস্তোরাঁ...কার্যত হাঁড়ি না চড়ার পরিস্থিতি বহু জায়গায়! রান্নাবান্না কমাতে হয়েছে কলকাতার বহু রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে। গ্যাস না পেয়ে জেলায় জেলায় বিক্ষোভ। যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া। আর ভারতে এখন গ্য়াস সিলিন্ডারের আকাল! ঘর থেকে রেস্তোরাঁ...কার্যত হাঁড়ি না চড়ার পরিস্থিতি বহু জায়গাতেই! কলকাতায় বলারাম মল্লিক-রাধারমণ মল্লিকের আউটলেট রয়েছে ১৮টি। সিলিন্ডারের আকালের জেরে কমাতে হয়েছে উৎপাদন! আগামী দিনে কী হবে বুঝে উঠতে পারছেন না সংস্থার কর্তারা!





















