এক্সপ্লোর

জয় বাংলা স্লোগান নিয়ে মমতাকে খোঁচা অমিত মালব্যর

আর এই স্লোগানকে হাতিয়ার করেই ফের আসরে বিজেপি। অন্যদিকে গতকালই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। বিজেপির অতীত মনে করিয়ে দিয়ে ট্যুইট করেন তারকা সাংসদ।

কলকাতা: ফের ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা অমিত মালব্যর। জয় বাংলা স্লোগান নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ট্যুইট করলেন অমিত মালব্য। বিজেপি-র আইটি সেলের প্রধান তথা রাজ্য বিজেপির সহকারী পর্যবেক্ষক লিখেছেন, "গতকাল পিসি স্লোগান দেন জয় বাংলা। তিনি কি জানেন, মুজিবর রহমান এই স্লোগান তুলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন? পিসি কার কাছ থেকে মুক্তি চান? নেতাজি যেখানে ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেখানে মমতা বিভাজনের কথা বলছেন।"
নেতাজি জন্মবার্ষিকী পালন নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’জনেই। কিন্তু হঠাৎই ছন্দপতন। মুখ্যমন্ত্রী বক্তব্য পেশ করার জন্য মঞ্চে উঠতেই দর্শকাসন থেকে ভেসে আসে ‘জয় শ্রীরাম’ স্লোগান। এই স্লোগান থামানোর অনুরোধ করেন আয়োজকরা। কিন্তু এই স্লোগানে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কাউকে আমন্ত্রণ জানিয়ে এভাবে অপমান করা যায় না। এটা রাজনৈতিক নয়, সরকারি অনুষ্ঠান। সরকারি অনুষ্ঠানের মর্যাদা রক্ষা করা উচিত। এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। কলকাতায় এই অনুষ্ঠান করার জন্য আমি প্রধানমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রককে ধন্যবাদ জানাই। কিন্তু প্রতিবাদ জানিয়ে আমি বক্তব্য রাখছি না।’ এরপর ‘জয় হিন্দ, জয় বাংলা’ স্লোগান দিয়ে মঞ্চ ছেড়ে নিজের আসনে গিয়ে বসে পড়েন মুখ্যমন্ত্রী। আর এই স্লোগানকে হাতিয়ার করেই ফের আসরে বিজেপি। অন্যদিকে গতকালই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। বিজেপির অতীত মনে করিয়ে দিয়ে ট্যুইট করেন তারকা সাংসদ। অমিত মালব্যকে ‘কাকু’ সম্বোধন করে টুইট করেন তিনি। তিনি লিখেছেন, সাভরকররা ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছিলেন।  তিনি লেখেন, “হ্যাঁ কাকু সেই ঔপনিবেশিক অতীতকে মনে করুন।  আপনার এবং বিজেপি-র আদর্শের গুরু হেগড়েওয়ার, গোলওয়ালকর এবং সাভারকর ইংরেজদের পক্ষ নিয়েছিলেন। ওঁরা দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেননি”।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Satabdi Meet: তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ritabrata Banerjee: মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ ? ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর,
মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ ? ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর, "সংখ্যা আরও বাড়বে"
US-Iran War : ফের যুদ্ধ ! ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ভারতীয়দের জন্য বিশেষ বার্তা দিল্লির
ফের যুদ্ধ ! ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ভারতীয়দের জন্য বিশেষ বার্তা দিল্লির
CM Suvendu Adhikari: দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন ২০ 'বিদ্রোহী' তৃণমূল সাংসদদের বৈঠক ? বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হল ?
দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন ২০ 'বিদ্রোহী' তৃণমূল সাংসদদের বৈঠক ? বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হল ?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget