এক্সপ্লোর

CM Mamata Banerjee:নির্ঘণ্ট মেনেই নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Odisha CM Naveen Patnaik:পরিকল্পনা ছিলই। সেই মতোই ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আশাবুল হোসেন, ভুবনেশ্বর: পরিকল্পনা ছিলই। সেই মতোই ভুবনেশ্বরে ওড়িশার (Odisha CM) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। ২০২৪ সালে লোকসভা ভোট। আর বাংলার মুখ্য়মন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন, তিনি আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করতে চান। সব মিলিয়ে তাঁর এই ওড়িশা-সফর ও সে রাজ্যের মুখ্য়মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্যে অন্য কোনও তাৎপর্য খুঁজে পাচ্ছেন কেউ কেউ। 

কী জানা গেল?
ওড়িশা-সফরের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন, নবীন পট্টনায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা তাঁর। কিন্তু রাজনৈতিক মহলের ধারণা, এর মধ্যে অন্য কোনও তাৎপর্যও থাকতে পারে। আগেই সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন তৃণমূলনেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের তাই প্রশ্ন, ওড়িশার মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠকে কি তাই রাজনৈতিক কোনও আলোচনাই হবে না? সূত্রের খবর, স্রেফ সৌজন্য সাক্ষাৎ নয়। রাজনৈতিক আলোচনাও হতে পারে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে। এমনিতেই আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করার বার্তা দিয়ে রেখেছেন তৃণমূলনেত্রী। তার সলতে পাকানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে মনে করেন অনেকে। কালিঘাটে মমতা-অখিলেশ বৈঠকের পর সেই প্রক্রিয়া গতি পেয়েছে বলে মনে করেন কেউ কেউ। যদিও সপা প্রধান জানিয়ে দিয়েছেন, কংগ্রেস ও বিজেপি--দুই তরফের থেকেই সম দূরত্ব বজায় রেখে চলতে চান তিনি। সম-দূরত্ব নীতির কথা তৃণমূলের পক্ষ থেকে এখনও সরাসরি বলা হয়নি ঠিকই। তবে তাঁর এই সফর ঘিরে উৎসাহের অন্ত নেই রাজনৈতিক মহলে। 

প্রেক্ষাপট...
'দেশের গণতন্ত্র কীভাবে বাঁচানো যাবে, তা নিয়ে আমরা একজোট হব। ২০২৪ সাল পর্যন্ত কোনও দলের এমন আচরণ করা উচিত নয়, যাতে ধর্মনিরপেক্ষ শক্তির ক্ষতি হয়।' দিনছয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বার্তা দিয়েছিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। ওই দিন কলকাতায় সমাজবাদী পার্টির কর্মসমিতির বৈঠক হয়। সেই উপলক্ষ্য়েই শহরে আসেন সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেই কর্মসূচির ফাঁকেই কালীঘাটে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এদিকে পুরী যাওয়ার পথেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে শোনা গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, মোদি সরকারের বিরুদ্ধে ২৯ ও ৩০ মার্চ ধর্না দেওয়ার কথা তৃণমূলনেত্রীর। অম্বেডকরের মূর্তির সামনে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে টানা ২ দিন ধর্না দেবেন তিনি। তার আগে ১০০ দিনের টাকা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ফের সরব হন মমতা। 

আরও পড়ুন:'ভেবেছিলাম, কিছুই বলব না...আবার বলা শুরু করলাম', কী বললেন পার্থ?

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget