এক্সপ্লোর

Small Savings Schemes: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে অবদানে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ

এই যোজনায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট অবদানের মধ্যে পশ্চিমবঙ্গের অংশ প্রায় ১৫ শতাংশ

নয়াদিল্লি: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বা স্মল সেভিংস স্কিমের কালেকশনে সারা দেশের মধ্যে সবথেকে বেশি যোগ দিয়েছে পশ্চিমবঙ্গ। এনএসসি ও পিপিএফের মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প প্রায় ৯০ হাজার কোটি টাকার অবদান দিয়েছে। এই যোজনায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট অবদানের মধ্যে পশ্চিমবঙ্গের অংশ প্রায় ১৫ শতাংশ ৷

জনসংখ্যার নিরিখেবে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বা স্মল সেভিংস স্কিমে সারা দেশের মধ্যে অবদানের ক্ষেত্রে এই রাজ্য দ্বিতীয় স্থানে।  এই যোজনায় ৬৯,৬৬০.৭০ কোটি টাকার অবদান রয়েছে উত্তরপ্রদেশের। ২০১৭-১৮ সালের দেওয়া ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৫.৯৬ লক্ষ কোটি টাকা ৷ জানা গিয়েছে ২০১৭-১৮ আর্থিক বর্ষে ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউটের তথ্য শেষ আপডেট করা হয়।

পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে নির্বাচন শুরু হয়ে গিয়েছে। গত কয়েক বছরে এই যোজনায় রাজ্যের অবদান প্রায় ১২ থেকে ১৫ শতাংশের মধ্যে ৷ যে সব রাজ্যে নির্বাচন চলছে তার মধ্যে অসমের স্মল সেভিংস স্কিম বা  ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প অবদান ৯৪৪৬.৩৭ কোটি টাকা, তামিলনাড়ুর ২৮,৫৯৮.১৮ কোটি টাকা, কেরলে ১৪৭৬৩.০১ কোটি টাকা, পুদুচেরিতে ১০৮২.৪০ কোটি টাকা ৷

বুধবার, বিজ্ঞপ্তিতে  স্বল্প সঞ্চয়ে সুদের হার ০.৫ শতাংশ কমানোর সিদ্ধান্তর কথা জানায় কেন্দ্র। এর ফলে, স্বল্প সঞ্চয়ে সুদের হার ৪ শতাংশ থেকে কমে দাঁড়াত ৩.৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ১ এপ্রিল থেকে সুদের নতুন হার কার্যকর হচ্ছে। কোপ পড়েছে পিপিএফ-এর হারেও। এক্ষেত্রে পিপিএফ-এর সুদের হার ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৬.৪ শতাংশ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।    তা কার্যকর হলে পিপিএফে সুদের হার কমে হত গত ৪৬ বছরে সর্বনিম্ন। শুধু পিপিএফ নয়, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সুদের হার ৬.৮ শতাংশ থেকে  ৫.৯ শতাংশ করা হয়। সেভিংস ডিপোজিট সুদের হার কমে হয় ৩.৫ শতাংশ।

শেষ পর্যন্ত নানা মহলের সমালোচনার মুখে পড়ে সুদ হ্রাসের সিদ্ধান্ত নিয়ে একদিনের মধ্যেই পিছু হঠল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সুদ হ্রাসের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানায় বৃহস্পতিবার সকালে। ভুল করে বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছিল, সাফাই অর্থমন্ত্রকের।

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Diwali Rocket Ban : দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?
দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget