এক্সপ্লোর

WB Corona New Guidelines : রাজ্যে আগামীকাল থেকে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা

লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা : করোনা রুখতে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে গণ পরিবহনের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের তরফে। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। আগামীকাল থেকেই সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যেও দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত ১৭ হাজার ৬৩৯ জন। কাজেই উদ্বেগ বাড়ছে।

এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণের পর কোভিড মোকাবিলায় কিছু পদক্ষেপ নেবেন তা প্রত্যাশিতই ছিল। সেইমতো আজ একাধিক ঘোষণা করেন মমতা। সংক্রমণ বাড়ার অন্যতম কারণ অবশ্যই গণ পরিবহণ ব্যবস্থা। কারণ, ভিড়ে ঠাসাঠাসি করে যাতায়াতের ফলে সংক্রমণ বাড়ছে, একথা বলাইবাহুল্য। সেদিকে নজর রেখেই পরিবহণ ব্যবস্থায় রাশ টানার জন্য কয়েকটি ঘোষণা করলেন মমতা। সেই তালিকায় রয়েছে...

  • রাজ্যে আগামীকাল থেকে সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ
  • সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো
  • বিমানে আসা-যাওয়া করতে গেলে চাই কোভিড নেগেটিভ রিপোর্ট

তবে এই ঘোষণার জেরে তাঁরা সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা । হাওড়া ও শিয়ালদা হয়ে যাতায়াত করা নিত্যযাত্রীদের কেউ কেউ আমাদের প্রতিনিধিদের জানিয়েছেন, আমাদের খুব ক্ষতি হবে। ভোগান্তি হবে। চাকরি বাঁচাতে ১০০-১৫০ টাকা ভাড়া দিয়ে গতবারের মতোই বাসে যাতায়াত করতে হবে। 

কেউ বলেছেন, কাজের জন্য ট্রেনে যাতায়াত করি। অফিস খোলা। এই পরিস্থিতিতে আগামীকাল থেকে ট্রেন বন্ধ হয়ে গেলে কী হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে সম্প্রতি পূর্ব রেল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন ওই শাখার অন্তত ১২০০ জন কর্মী। তার মধ্যে শিয়ালদা ডিভিশনেই সংক্রমিত ৭৫০ জন রেলকর্মী। এর জেরে শিয়ালদা সেকশনে গত শনিবার বাতিল করা হয় ৫৪ জোড়া লোকাল ট্রেন। 

রেল সূত্রে আরও খবর, শিয়ালদা ডিভিশনে প্রতিদিন চলে ৯২০ টি লোকাল ট্রেন। হাওড়ায় ডিভিশনে চলে ৪৮০ টি। করোনার আবহে বেশি কিছুদিন ধরেই দুই ডিভিশনে যাত্রীসংখ্যা কমেছে। যাত্রী কমেছে দূরপাল্লার ট্রেনেও।

সেরা শিরোনাম

TMC News: হলফনামায় সই করাচ্ছে পুলিশ? গোপন ভিডিও প্রকাশ অভিষেকের, মারাত্মক অভিযোগ
হলফনামায় সই করাচ্ছে পুলিশ? গোপন ভিডিও প্রকাশ অভিষেকের, মারাত্মক অভিযোগ
Kolkata News: ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ

ভিডিও

Shatabdi Roy | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায় | #suvenduadhikari
Dilip Ghosh | 'আসামীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে', আসানসোলে রুদ্ধশ্বাস অভিযান, দিলীপ ঘোষ বললেন...
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget