এক্সপ্লোর

Bengal Coronavirus News: অক্সিজেনের জোগান ও কোভিড পরিস্থিতির নজরদারিতে মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স রাজ্যের

গোটা দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বৈঠকে এরাজ্যের মুখ্যমন্ত্রী না থাকলেও প্রতিনিধিত্ব করছেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব।

হাওড়া : করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স গঠন রাজ্যে। মুখ্যসচিবের নেতৃত্বে ৬ সদস্যের টাস্ক ফোর্স গঠিত হয়েছে। অক্সিজেনের জোগান এবং কোভিড পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। আজই জেলাশাসকদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব।

অপরদিকে, গোটা দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বৈঠকে এরাজ্যের মুখ্যমন্ত্রী না থাকলেও প্রতিনিধিত্ব করছেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। শুক্রবারও দেশে করোনা সংক্রমণে নতুন রেকর্ড গড়েছে। পরপর দু’দিন দেশে দৈনিক সংক্রমণ ৩ লক্ষ পার করে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন করোনা সংক্রমিত হয়েছে। সঙ্গে দেশজুড়ে ২ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

পাশাপাশি গোটা দেশেই চলছে অক্সিজেন ও বেডের আকাল। দেশে চলতে থাকা পরিস্থিতিকে জরুরী অবস্থার সঙ্গে তুলনা করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তারা কেন্দ্রকে অক্সিজেন ও কোভিড সরবরাহকারী ওষুধ ব্যবহারে বিশেষ নিয়ম প্রণয়ণের কথাও বলেছে। চলতে থাকা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেছিল দিল্লি হাইকোর্টও।

গত কয়েকদিন ধরেই একাধিক রাজ্যের হাসপাতালগুলিতে চরম অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, 'অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন মানুষ।' এই প্রথম নয়। গতকালের শুনানিতেও একই উদ্বেগ ধরা পড়েছিল প্রধান বিচারপতির মন্তব্যে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই অবস্থাকে জাতীয় জরুরি অবস্থার সমান বলে মন্তব্য করেন। এবিষয়ে জাতীয় পরিকল্পনা দেখতে চান বলেও জানিয়ে দেন তিনি। 

মোদি সরকারের উদ্দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে গতকাল বলেছিলেন,  আমরা এ বিষয়ে একটি জাতীয় পরিকল্পনা দেখতে চাই। আমাদের চারটে বিষয় জানার আছে। সেগুলি হল, অক্সিজেন সরবরাহ, অত্যাবশ্যকীয় ওষুধের সরবরাহ, টিকাকরণের পদ্ধতি ও পরিকল্পনা। এই অবস্থা জাতীয় জরুরি অবস্থার সমান। প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে চলছে শুনানি। এই মামলায় আদালত-বান্ধবের ভূমিকায় অংশ নিয়েছিলেন প্রবীণ আইনজীবী হরিশ সালভে। শুক্রবার তিনি এই মামলা থেকে অব্যাহতি চান। আদালত তা মঞ্জুর করে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Covid 19 : ফিরছে করোনা ? এই রাজ্যে মৃত ১, আক্রান্ত আরও ৩, ICU, অক্সিজেন ও ভেন্টিলেটর প্রস্তুত রাখার নির্দেশ
ফিরছে করোনা ? এই রাজ্যে মৃত ১, আক্রান্ত আরও ৩, ICU, অক্সিজেন ও ভেন্টিলেটর প্রস্তুত রাখার নির্দেশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
PM Modi On Gaganyaan: মহাকাশে নজির তৈরির লক্ষ্য, তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, মানুষ পাঠানোর প্রস্তুতি, বড় বার্তা মোদির
মহাকাশে নজির তৈরির লক্ষ্য, তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, মানুষ পাঠানোর প্রস্তুতি, বড় বার্তা মোদির

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget