এক্সপ্লোর

West Bengal Corona Crisis: লাফিয়ে বাড়ছে সংক্রমণ,  সরকারি হাসপাতালে ১৮২৪ কোভিড বেড বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের

রাজ্যে ভয়ঙ্কর হচ্ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে ভ্যাকসিনের আকাল। সেইসঙ্গে  রাজ্যে সঙ্কট দেখা দিয়েছে কোভিড বেডেরও।

কলকাতা: রাজ্যে কোভিড বেডের সঙ্কট  মেটাতে  পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার।   সরকারি হাসপাতালে বেড বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।  ৫ হাজার ৬০৪ থেকে বাড়িয়ে  ৭ হাজার ৪২৮ হচ্ছে কোভিড বেডের সংখ্যা।  অর্থাৎ,  ১৮২৪ টি বেড বাড়ানো হচ্ছে।   বাড়তি বেডে খুব শীঘ্রই রোগী ভর্তি করা হবে  বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর।    

স্বাস্থ্য দফতর সূত্রে খবর,  এম আর বাঙ্গুরে বেড বাড়ছে ২৭২। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ছে ৩৬০টি বেড।  বেলেঘাটা আইডি-তে বাড়ছে ১৫০টি বেড।  চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হাসপাতালে বাড়ছে ২৭৫টি বেড।

রাজ্যে ভয়ঙ্কর হচ্ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে ভ্যাকসিনের আকাল। সেইসঙ্গে  রাজ্যে সঙ্কট দেখা দিয়েছে কোভিড বেডেরও।

সারা দেশজুড়েই করোনায় ভয়াবহতা বেড়েই চলেছে। দেশের মতোই পশ্চিমবঙ্গেও দৈনিক সংক্রমণের ভিত্তিতে নতুন আতঙ্কের নজির তৈরি হল সোমবার। রাজ্যের স্বাস্থ্যদফতরের পক্ষ থেকে সোমবার জারি করা বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫১১ জন। এই সময় ব্যবধানের মধ্যে রাজ্যে করোনার বলি ১৪ জন।

রবিবারের পর সোমবারও রাজ্যের দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ১ হাজার ১১৫ জন, আর উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ হাজার ৮৭ জন।

সোমবারই রাজ্যে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যসচিব। হাসপাতালগুলিকে গত বছরের থেকে ২০ শতাংশ বেশি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও আরটিপিসিআর টেস্টের সংখ্যাও বাড়াতে বলা হয়েছে। অক্সিজেন ও অ্যাম্বুল্যান্সের পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ফের সেফ হাউসগুলিকে সচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রবিবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৩৯৮ জন। মৃত্যু হয় ১০ জনের। যার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণা দুই জেলাতেই সংক্রামিত হাজার পেরিয়েছিল। কলকাতাতে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১০৯ জন। আর উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ হাজার ৪৭ জন।

গত শনিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। শুক্রবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৬৪৮ জন। বৃহস্পতিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৭৮৩ জন। বুধবার আক্রান্ত হন ২ হাজার ৩৯০ জন। মঙ্গলবার করোনা সংক্রমিত হয়েছিলেন ২ হাজার ৫৮ জন। 

করোনা যখন সুনামির মতো আছড়ে পড়ছে, তখন বেডের প্রবল সঙ্কটের আশঙ্কা তৈরি হচ্ছে। সোমবারের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এমআর বাঙ্গুর হাসপাতালে ৪৪১টি কোভিড বেডের সব কটি ভর্তি। নিউটাউনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে করোনার জন্য বরাদ্দ ১৫০টি বেডের একটিও খালি নেই। বেলেঘাটা আইডির ১৬৫টি বেডের মধ্যে মাত্র ২০টি বেড খালি।কলকাতা মেডিক্যাল কলেজের ৩০০টি কোভিড বেডের মধ্যে প্রায় সবকটিই ভর্তি।এনআরএসে ১১০টি কোভিড বেডের মধ্যে প্রায় সবকটিই ভর্তি।

একই অবস্থা কলকাতার বেসরকারি হাসপাতালগুলিরও। সিএমআরআই-এ ১৩৩টি কোভিড বেডের প্রায় সবকটিতে রোগী ভর্তি । ঢাকুরিয়া আমরির ৮৯,মুকুন্দপুর আমরির ৩৩,সল্টলেক আমরির ২৪,বেলভিউ ক্লিনিকের ১১৪, ডিসানে ১৬০,ফর্টিসে ৬৮,মেডিকায় ১৬২,আরএন টেগোর হাসপাতালে ৭৩, ও পিয়ারলেসের ১২৯ কোভিড বেডের প্রায় সবকটি ভর্তি।

এই পরিস্থিতিতে রাজ্যে হাসপাতালে কোভিড বেডের সঙ্কট  মেটাতে  পদক্ষেপ নিল রাজ্য সরকার।   সরকারি হাসপাতালে বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget