এক্সপ্লোর

WB Corona Cases: টানা সাতদিন রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু শতাধিক, গত একদিনে সংক্রমিত ১৯ হাজার ৪৪৫, মৃত ১৩৪

করোনার কালো মেঘে ঢাকা বঙ্গের আকাশে অবশ্য আশার সোনালি আলোও রয়েছে। গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৬৭৫ জন।

কলকাতা : রাজ্যের করোনাচিত্র ক্রমশ আরও ভয়াবহ আকার ধারণ করছে। এই নিয়ে পরপর সাতদিন শতাধিক রাজ্যবাসীকে করোনার কাছে হারালাম আমরা। পাশাপাশি দৈনিক সংক্রমিতের সংখ্যা ঘোরাফেরা করছে ২০ হাজারের কাছাকাছি।

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। ৬৩৬ জন অ্যাকটিভ করোনা রোগী বাড়ায় এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লক্ষ ২৬ হাজার ৬৬৩ জন।

করোনার কালো মেঘে ঢাকা বঙ্গের আকাশে অবশ্য আশার সোনালি আলোও রয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৬৭৫ জন। যার ফলে রাজ্যে এই মুহূর্তে ডিসচার্জ রেট গিয়ে দাঁড়াল ৮৬.২৬ শতাংশ।

এদিকে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে ৪২ জনের মৃত্যু, ৩ হাজার ৯৭১ জন আক্রান্ত। কলকাতায় একদিনে ৩৪জনের মৃত্যু, ৩ হাজার ৯৪৮ জন আক্রান্ত। কলকাতা, উত্তর ২৪ পরগণার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, হাওড়া, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান জেলার করোনা চিত্রও।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগণায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। হুগলিতে সংক্রমিত-মৃতের সংখ্যাটা যথাক্রমে ৯৫১ জন ও ৮ জন। হাওড়াতে ১ হাজার ১৪৭ সংক্রমিত, মৃত ৬ জন। নদিয়ায় সংক্রমিত ১ হাজার ১৬ জন, মৃত ৬ জন।

রবিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ১৯ হাজার ৪৪১ জন। প্রাণ হারিয়েছিলেন ১২৪ জন রাজ্যবাসীর। আর শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯ হাজার ৪৩৬ জন। একদিনে করোনায় ১২৭ জনের মৃত্যু হয়েছিল।

রাজ্যে করোনার সংক্রমণের চেন ভাঙতে চলছে আংশিক লকডাউন। পাশাপাশি চেষ্টা চলছে দ্রুত বেশিমাত্রায় রাজ্যে ভ্যাকসিন এনে রাজ্যবাসীকে টিকাকরণের কাজ করার।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget