এক্সপ্লোর

WB Election 2021 মিষ্টি মোড়কে মোদি-মমতা, চমক হাওড়ার দোকানের

নেতাদের সঙ্গে হাজির ‘খেলা হবে’, ‘টুম্পা ব্রিগেড চল’ লেখা মিষ্টিও।

হাওড়া: হুইলচেয়ারে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাতজোড় করে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি, ঠিক পাশেই আব্বাস সিদ্দিকি, বিমান বসু, অধীর চৌধুরীরাও। না সশরীরে নয়, ক্ষীরের মোড়কে! অভিনব এই ভাবনা হাওড়ার গন্ধেশ্বরী সুইটসের। রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ‘মিষ্টি মোড়ক’এ হাজির করে চমকে দিয়েছে যারা। সঙ্গে হাজির রয়েছে, ‘খেলা হবে’, ‘টুম্পা ব্রিগেড চল’ লেখা মিষ্টিও।

রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। যুযুধান তিন শিবির। একদিকে হুইল চেয়ারে বসেই প্রচারে ঝড় তুলছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা সহ গোটা বিজেপি দলটাই বাংলার ক্ষমতা দখল করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে। সংযুক্ত মোর্চাও প্রচার চালিয়ে যাচ্ছে। রাজনীতির ময়দানে এই তিন প্রতিপক্ষ শিবিরকে একমঞ্চে দেখা যায় না। কিন্তু হাওড়ার মা গন্ধেশ্বরী সুইটসে তাঁরা একসঙ্গে। 

নতুনত্বের এহেন ভাবনা প্রসঙ্গে দোকানের কর্মীরা বলেছেন, 'পুরসভা, পঞ্চায়েত হোক বা লোকসভা, বিধানসভা, সব ভোটের আগেই কিছু না কিছু নতুন রকমের মিষ্টি তৈরি করার চেষ্টা করি আমরা। সবাই মিষ্টিমুখে যাতে লড়াই করেন, সেই বার্তা দেওয়ারই লক্ষ্য থাকে। মনোনয়ন জমা দিতে যাওয়া থেকে ভোটের আনন্দ সবেতেই তো মিষ্টি সঙ্গে থাকে।' বড় কোনও নেতা যদি মিষ্টির টানে তাদের দোকানে হাজির হন, তাদেরকে মিষ্টি উপহার দেওয়ারও ভাবনা রয়েছে মিষ্টির দোকানের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত, ভোটপ্রচারে এসে নরেন্দ্র মোদির হাতজোড় করে ভোট প্রার্থনা থেকে একসঙ্গে বিমান বসু, অধীর চৌধুরী ও আব্বাস সিদ্দিকিকে রেখে জোটের বার্তা, যুযুধান সব রাজনৈতিক প্রতিপক্ষকেই রাখা হয়েছে ভোটমুখী জনতার মন পেতে। পাশাপাশি বঙ্গে আপাতত ভাইরাল হওয়া খেলা হবে ও টুম্পা শব্দবন্ধ লিখেও তৈরি মিষ্টি। সব পক্ষকেই দোকানে স্থান দেওয়ার পাশপাশি সুষ্টুভাবে যাতে গোটা বঙ্গে ভোটপর্ব মেটে, সেই প্রার্থনাও রেখেছেন মিষ্টি নির্মাতারা।

দাঙ্গা, হিংসা, মারামারি দূরে সরিয়ে রেখে যাতে মিষ্টি আবহে গোটা ভোটপর্ব সম্পন্ন হয়, সেটাও প্রার্থনা তাদের।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget