এক্সপ্লোর

Local Train: আজ থেকে চলবে লোকাল ট্রেন, নতুন টাইম টেবিল অনুযায়ী যাত্রা শুরু

সরকারি থেকে বেসরকারি, অধিকাংশ অফিস খুলে গেলেও, লোকাল ট্রেন চালু না হওয়ায় গত ছ’মাসে হয়রানির শিকার হতে হয়েছে যাত্রীদের একটা বড় অংশকেই।

কলকাতা: ১৭৮ দিন পর, রবিবার থেকে সর্বসাধারণের জন্য ফের গড়াবে লোকাল ট্রেনের চাকা। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে সবুজ সংকেত আগেই দিয়ে দিয়েছে রাজ্য সরকার।তার আগে শনিবার হাওড়া ও শিয়ালদায় দেখা গেল লোকাল ট্রেন চালুর প্রস্তুতি চরমে।                      

সরকারি থেকে বেসরকারি, অধিকাংশ অফিস খুলে গেলেও, লোকাল ট্রেন চালু না হওয়ায় গত ছ’মাসে হয়রানির শিকার হতে হয়েছে যাত্রীদের একটা বড় অংশকেই। অবশেষে রবিবার থেকে ট্রেন চালুর খবরে সন্তোষপ্রকাশ করেছেন প্রায় প্রত্যেকেই। অনেকে আবার নজর দিচ্ছেন করোনাবিধি রক্ষার ওপরেও।                          

সূত্রের খবর, সাধারণ দিনে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৪৮৮টি এবং দক্ষিণ-পূর্ব রেলে ১৯১টি লোকাল ট্রেন চলে। রবিবার এর সবকটি না চললেও, সোমবার থেকে পুরোদমে লোকাল ট্রেন চালানো হবে। রেল সূত্রে খবর, এ বছরের ১ অক্টোবর টাইম টেবিল প্রকাশ করেছে রেল। রবিবার থেকে নতুন টাইম টেবিল অনুযায়ীই চলবে লোকাল ট্রেন। 

এদিকে, হাওড়া স্টেশনের (Howrah Station)  ওল্ড কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা।  আর একই স্টেশনের  নিউ কমপ্লেক্সে সেই প্ল্যাটফর্ম টিকিট ৫০ টাকা দিয়ে কিনতে হবে। এনিয়ে বিভ্রান্তিতে যাত্রীরা।  রেল সূত্রে দাবি, পূর্ব (Eastern Railway) ও দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) প্ল্যাটফর্ম টিকিটের দামের ফারাকই এর কারণ।          

একই স্টেশন, কিন্তু প্ল্যাটফর্ম টিকিটের দাম আলাদা। ১০-২০ নয়, দামের ফারাক ৪০ টাকা। একই স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দু’রকম দাম নিয়ে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। হাওড়া ওল্ড কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা। অথচ, নিউ কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা। রেল সূত্রে দাবি, কেউ ওল্ড কমপ্লেক্স থেকে ১০ টাকার প্ল্যাটফর্ম টিকিট কিনে, নিউ কমপ্লেক্সে এলে, কোনও শাস্তির মুখে পড়বেন না।

 

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
IndiGo Powerbank Fire: মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, ভয়ঙ্কর অবস্থা, পাওয়ার ব্যাঙ্ক ফেটেই কি বিপত্তি?
মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, ভয়ঙ্কর অবস্থা, পাওয়ার ব্যাঙ্ক ফেটেই কি বিপত্তি?

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget