এক্সপ্লোর

TMC BJP Clash : কেশপুরে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

সালিশি সভায় মারধরের কারণে মাথাও ফাটে বিজেপি কর্মী সাইদুল রহমানের। এমনকী মেরে হাত, পা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ উঠছে।

অলোক সাঁতরা, কেশপুর (পশ্চিম মেদিনীপুর) - ফের তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল কেশপুর ! জরিমানা না দেওয়ায় বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে সালিশি সভায় বেধড়ক মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, মানবাধিকার কমিশনের সদস্যরা ঘুরে যাওয়ার পরেই ফের আক্রান্ত হন ওই বিজেপি কর্মী। ভোটের ফলাফল বেরোনোর পর থেকে দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন। নিজের বাড়ি ফিরতেই রীতিমতো সালিশি সভায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হল বিজেপি কর্মীকে। 

কী কারণে এমন ঘটনা ? জানা যাচ্ছে, নির্ধারিত জরিমানা না দেওয়াই সাইদুল রহমান নামের বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। এমনটাই অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে। ঘটনায় অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। সালিশি সভায় মারধরের কারণে মাথাও ফাটে বিজেপি কর্মী সাইদুল রহমানের। এমনকী মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ উঠছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও পরে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ মে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই গ্রামছাড়া ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সাইদুল রহমান। ওইদিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় কেশপুর থানার অন্তর্গত মনতা গ্রামে নিজের বাড়ি ফেরেন সাইদুল। এর পরেই তৃণমূলের পক্ষ থেকে সাইদুলের উপর চড়াও হয় কয়েকজন ব্যক্তি। তাঁকে আক্রমণের পাশাপাশি বেধড়ক মারধরও করে তারা। বিজেপি কর্মী সাইদুল রহমানের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

 
প্রসঙ্গত, শুক্রবার সকালেই কেশপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করতে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। এর পরেই ফের নতুন করে বিজেপি ও তৃণমূল সংঘর্ষের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেশপুর এলাকায়। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget