এক্সপ্লোর

WB Covid Vaccination: ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনে দেশের মধ্যে সবচেয়ে পিছনে বাংলা! দাবি কেন্দ্রের

১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৯১ শতাংশ ভ্যাকসিনেশন করে দেশের মধ্যে শীর্ষে অন্ধ্রপ্রদেশ।

নয়াদিল্লি : পনেরো ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের (Vaccination) দেশের মধ্যে কি লাস্ট বয় বাংলা! সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করা হল কেন্দ্রের তরফে। সাংবাদিক বৈঠকে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘‘১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে পিছনের সারিতে বাংলা (West Bengal)। এখনও পর্যন্ত বাংলায় ১৫ থেকে ১৮ বয়সীদের ৫৩% ভ্যাকসিনেশন (Corona Vaccination of 15 to 18 years old) হয়েছে। দাদরা নগর হাভেলির সঙ্গে দেশের মধ্যে সবচেয়ে পিছনে বাংলা।'  ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৯১ শতাংশ ভ্যাকসিনেশন করে দেশের মধ্যে শীর্ষে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। যার পর রয়েছে হিমাচল প্রদেশ (৮৩ শতাংশ) (Himachal Pradesh), মধ্যপ্রদেশ (৭১ শতাংশ) (Madhya Pradesh), আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ (৭১ শতাংশ) (Andaman Nad Nicovar Islands) ও গুজরাট (৮৬ শতাংশ) (Gujrat)।

পাশাপাশি দেশের মধ্যে অ্যাক্টিভ করোনা রোগীর (Active Covid Cases) সংখ্যা যে রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সবথেকে বেশি তাদের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই কেন্দ্রের এই রিপোর্ট সামনে আসায় অস্বস্তিতে রাজ্য স্বাস্থ্য মহল। এদিকে, কেন্দ্রের তরফে ইঙ্গিত মিলেছে, টিকাকরণের প্রক্রিয়ায় জোর দিতে বিভিন্ন হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে এবার ওষুধের দোকান থেকেও করোনার টিকা দেওয়া হবে। 

এদিকে, এদিনই আঠারোর কমবয়সীদের ওমিক্রন চিকিৎসায় একগুচ্ছ নয়া গাইডলাইন প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে, বলা হয়েছে অনূর্ধ্ব ১৮ দের দেওয়া যাবে না রেমডেসিভির (Remdesivir), মলনুপিরাভির (Molnupiravir) অ্যান্টিবডি ককটেল (Antibody Cocktail)। ওমিক্রন চিকিৎসায় (Omicron Treatment) নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র (Central Government)। রেমডেসিভির (Remdesivir), মলনুপিরাভির, অ্যান্টিবডি ককটেল (Antibody Cocktail) না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই বয়সীদের। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, অক্সিজেনের মাত্রা ৯৩ শতাংশের নীচে নামলেই ভর্তি করতে হবে হাসপাতালে। মৃদু উপসর্গ থাকলেও ব্যবহার করা যাবে না স্টেরয়েড।

আরও পড়ুন- দেশে দৈনিক সংক্রমণে রেকর্ড, একদিনে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৭ হাজার পার

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget