এক্সপ্লোর

Omicron Treatment: আঠারোর কমবয়সীদের ওমিক্রন চিকিৎসায় একগুচ্ছ নয়া গাইডলাইন কেন্দ্রের, বাদ এই ওষুধগুলি

পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, অক্সিজেনের মাত্রা ৯৩ শতাংশের নীচে নামলেই ভর্তি করতে হবে হাসপাতালে। মৃদু উপসর্গ থাকলেও ব্যবহার করা যাবে না স্টেরয়েড।

নয়াদিল্লি: অনূর্ধ্ব ১৮ দের দেওয়া যাবে না রেমডেসিভির (Remdesivir), মলনুপিরাভির (Molnupiravir) অ্যান্টিবডি ককটেল (Antibody Cocktail)। ওমিক্রন চিকিৎসায় (Omicron Treatment) নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র (Central Government)। রেমডেসিভির (Remdesivir), মলনুপিরাভির, অ্যান্টিবডি ককটেল (Antibody Cocktail) না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই বয়সীদের। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, অক্সিজেনের মাত্রা ৯৩ শতাংশের নীচে নামলেই ভর্তি করতে হবে হাসপাতালে। মৃদু উপসর্গ থাকলেও ব্যবহার করা যাবে না স্টেরয়েড।

তবে এ ক্ষেত্রে একমাত্র গুরুতর অসুস্থ হলেই, হাসপাতালে ভর্তি করার পর স্টেরয়েড প্রয়োগ করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, যেন  ঠিক সময়ে, সঠিক মাত্রা, নির্দিষ্ট সময়ে পর্যন্ত ব্যবহার করা হয় এই স্টেরয়েড। উল্লেখ্য, করোনা-মুক্ত হওয়ার পরেও ২ মাস পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। 

উল্লেখ্য, উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এনে করোনা নিয়ে ফের সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র (WHO) প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) জানিয়েছেন, বিশ্বে দ্রুত হারে ছড়াচ্ছে ওমিক্রন(Omicron) । গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লক্ষের বেশি। মৃত্যুর সংখ্যা স্থিতিশীল হলেও, সংক্রমণ বৃদ্ধির প্রভাব স্বাস্থ্য ব্যবস্থার ওপর পড়তে পারে।

আরও পড়ুন: Maharashtra Covid Update: সোমবার থেকে মহারাষ্ট্রে ফের খুলছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল

করোনা-আবহে উদ্বেগ বাড়িয়ে ৪২ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ১৯ শতাংশ। একইসঙ্গে বাড়ল সংক্রমণ হারও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৮ হাজার ১৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১০। 

এই পরিস্থিতিতে উদ্বেগজনক তথ্য উঠে আসছে বিভিন্ন হাসপাতাল থেকে। যে ওমিক্রনকে মাইল্ড ডিসিজ বলে নিশ্চিন্ত হচ্ছিলেন অনেকে, তার সংক্রমণের ঢেউতেই বাংলার বেশিরভাগ হাসপাতালের বেডই ভর্তি। আইসিইউ বেড। এইচডিইউ-ও। এই পরিসংখ্যান স্বাভাবিক ভাবেই কপালে ভাঁজ ফেলেছে চিকিৎসকদের। 

তবে কি ওমিক্রন ঢেউ যাওয়ার আগে শেষ কামড় দিয়ে যাবে? যদিও চিকিৎসকদের একাংশের আশা, আর সপ্তাহখানেকের মধ্যেই নিম্নমুখী হবে সংক্রমণের গ্রাফ । সারা বিশ্বের পরিসংখ্যানই ভাবাচ্ছে । বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৫ লক্ষ ৫৩ হাজার ৬০৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩৩ কোটি ৩৪ লক্ষ ৬৫ হাজার ৫৭২। জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত একলক্ষের বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে বাড়ছে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget