এক্সপ্লোর

New Year's Eve Online Orders: আঙুর, স্ন্যাক্স, Eno, দেদার বিকোল হাতকড়াও, বর্ষবরণের রাতে আর কী কী অর্ডার করলেন ভারতীয়র?

New Year's Eve E-Commerce: জানা গিয়েছে, বর্ষবরণের রাতে অনলাইন পণ্য সরবরাহ সংস্থাগুলির অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি বিকিয়েছে আঙুর।`

নয়াদিল্লি: বর্ষবরণের রাতে অনলাইন কেনাকাটার বহর। রেস্তরাঁ থেকে খাবার, পানীয় অর্ডার হল না শুধু, খুঁটিনাটি জিনিসপত্রও অনলাইন অর্ডার করলেন দেশবাসী। বর্ষবরণের রাতে সবচেয়ে বেশি কী বিকোল, তার তালিকা সামনে এনেছে Swiggy Instamart, Blinkit-এর মতো সংস্থা। সেই তালিকায় স্ন্যাক্স থেকে পানীয়, উদযাপনের সামগ্রী, এমনকি একান্ত ব্যক্তিগত প্রয়োজনের জিনিসপত্রও রয়েছে। (New Year's Eve Online Orders)

জানা গিয়েছে, বর্ষবরণের রাতে অনলাইন পণ্য সরবরাহ সংস্থাগুলির অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি বিকিয়েছে আঙুর। হু হু করে বিক্রি হয়েছে কন্ডোম, এমনকি হ্যান্ডকাফ বা হাতকড়াও। ভারতের নাগরিকরা যে ক্রমশ অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থাগুলির অ্যাপের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, বর্ষবরণের রাতে আবারও তার প্রমাণ মিলল বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। (New Year's Eve E-Commerce)

Blinkit-এর সহ-প্রতিষ্ঠাতা অলবিন্দর ঢীন্ডসা জানিয়েছেন, তাঁদের অ্যাপে সবচেয়ে বেশি আঙুর বিকিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আঙুরের অর্ডার বেড়ে যায়। অলবিন্দর বলেন, "রোজকার যা বিকোয়, তার চেয়ে সাত গুণ বেশি আঙুর বিকিয়েছে।" বর্ষবরণে আঙুর কেনার চল আজকের নয়। ১৯ শতকের স্পেন থেকে এই রীতির সূচনা। বর্ষবরণে আঙুর কিনলে নতুন বছরে সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। 

রাত যত বাড়ে, বর্ষবরণের উদযাপনও তত বাড়ে। বর্ষবরণের রাতে চিপস, সোডাও বিকিয়েছে হু হু করে। আলু ভুজিয়া, বরফের টুকরো, লিপস্টিক, লাইটারও বিক্রি হয়েছে। অলবিন্দর জানিয়েছেন, বর্ষবরণের রাতে যে জিনিস বিক্রি হবে  বলে ভাবতেও পারেননি তিনি, পুরুষদের সেই অন্তর্বাসও বেশ ভাল বিক্রি হয়েছে। বর্ষবরণের রাতে ১০টার আশেপাশে সবচেয়ে বেশি বিক্রি হয় মিনারেল ওয়াটার, কন্ডোম, Eno এবং পাতিলেবুও। 

Swiggy Instamart জানিয়েছে, সন্ধের দিকে তাদের অ্যাপে দুধ, চিপস, চকোলেট, পনির এবং আঙুরের অর্ডার আসে। কোল্ডড্রিঙ্ক, নাচোজ, পার্টির সরঞ্জামের অর্ডার বেড়ে যায় ৩০০ শতাংশ। ৫ লক্ষ চিপসের প্যাকেট বিক্রি হয়েছে। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ফণী কিষাণ জানিয়েছেন, প্রতি আটটি অর্ডারের একটিতে কোল্ডড্রিঙ্ক ছিল।  কোলার বিক্রি ৩৯৪ শতাংশ বেড়ে যায়। ক্লিয়ার সফ্ট ড্রিঙ্কসের বিক্রি বাড়ে ৯৪১ শতাংশ, নন অ্যালকোহলিক ড্রিঙ্কসের বিক্রি বাড়ে ১৫৪১.৭২ শতাংশ। গেমস, পাজলসের বিক্রি ৬০০ শতাংশ বৃদ্ধি পায় বর্ষবরণের রাতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Uttarakhand Weather Update: ২৪ ঘণ্টার জন্য হাই অ্যালার্ট উত্তরাখণ্ড! ভারী বৃষ্টির সতর্কতা, বন্ধ চারধাম যাত্রা, উদ্ধারকারী বাহিনী প্রস্তুত
২৪ ঘণ্টার জন্য হাই অ্যালার্ট উত্তরাখণ্ড! ভারী বৃষ্টির সতর্কতা, বন্ধ চারধাম যাত্রা, উদ্ধারকারী বাহিনী প্রস্তুত
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget