এক্সপ্লোর

Rahul Gandhi Marriage: কবে বিয়ে করছেন রাহুল গান্ধী? প্রকাশ্যে কী জানালেন কংগ্রেস নেতা

Rahul Gandhi Marriage: রাহুল গান্ধী কবে বিয়ে করছেন তা নিয়ে জল্পনা অনেকদিনের। সোমবার উত্তরপ্রদেশের রায়বরেলির মহারাজাগঞ্জে জনসভা করতে গিয়ে সেই প্রশ্নের ফের মুখোমুখি হতে হল তাঁকে।

রায়বরেলি: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কবে বিয়ে করবেন (Rahul Gandhi Marriage) এই প্রশ্নটাই মাঝে মধ্যে ঘুরে বেড়ায় দেশের রাজনৈতিক মহলে। কিছুদিন আগে ইন্ডিয়া জোটের বৈঠকে এই বিষয়ে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন ওয়ানাডের সাংসদকে। এবার রায়বরেলির (Rae Bareli) জনসভায় বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী কবে বিয়ে করছেন তা জানতে চান একজন কংগ্রেস সমর্থক। যার উত্তর মুচকি হেসে দিতেও দেখা যায় রায়বরেলির কংগ্রেস প্রার্থীকে।

সোমবার উত্তরপ্রদেশের রায়বরেলির মহারাজাগঞ্জে নির্বাচনী জনসভা করতে গিয়েছিলেন সেখানকার কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী। ওই সভায় উপস্থিত ছিলেন দিদি প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। তাঁকে পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় আচমকা দর্শকাসন থেকে একজন উঠে দাঁড়িয়ে বিয়ে নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ঠাট্টা করেন। প্রশ্ন করেন বিয়ে করার পরিকল্পনা কবে রয়েছে কংগ্রেস নেতার। এর উত্তরে মুচকি হেসে রাহুল জানান, খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

নিজের বক্তব্যের সময়ে রায়বরেলির সঙ্গে কংগ্রেসের পুরনো সম্পর্কের কথা উল্লেখ করে আবেগপ্রবণ হয়ে পড়েন রাহুল গান্ধী। স্মৃতিচারণা করে বলেন, "রায়বরেলির সঙ্গে আমাদের ১০০ বছরের সম্পর্ক। কিছুদিন আগে আমি যখন আমার মায়ের সঙ্গে বসেছিলাম তখন আমি তাঁকে বলি যে একটি ভিডিওতে আমি বলেছি আমার দুটো মা আছে সোনিয়াজি এবং ইন্দিরাজি। আমার মা এটা পছন্দ করেননি। কিন্তু, আমি তাঁকে ব্যাখ্যা করে বোঝাই যে একজন মা হলেন তিনি যিনি সন্তানকে রাস্তা দেখানোর পাশাপাশি তাকে রক্ষা করে। আমার মা এবং ইন্দিরাজি দুজনেই আমার জন্য তাই করেছেন। এটা আমার দুই মায়েরই কর্মভূমি। এটাই হল কারণ রায়বরেলি থেকে আমার ভোটে লড়াই করার।"

 

গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, "ভারতের ইতিহাসে এই প্রথম বারের মতো বিজেপি ও আরএসএসের লোকেরা চাইছে আমাদের সংবিধানকে শেষ করতে। ওদের নেতারা পরিষ্কার বলছে ওরা যদি ক্ষমতায় আসে তাহলে সংবিধান পরিবর্তন করবে। অন্যদিকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি কংগ্রেস ও ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে আমার প্রথম কাজ হবে গরিব কৃষকদের ঋণ মকুব করা।" 

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমাকে চোর বলতে কোটি কোটি খরচ করতে হচ্ছে’, সরাসরি মোদিকে নিশানা মমতার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget