এক্সপ্লোর

'ধুতি-কুর্তা না পরে, লোকজন তো কোট-জ্যাকেট পরছে! তাহলে মন্দা কোথায়?' বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক

বিজেপি সাংসদ বীরেন্দ্র সিংহ বলেন, মন্দা কই? লোকজন তো বেশ কোট-জ্যাকেট পরছে, ধুতি-কুর্তা না পরে!

নয়াদিল্লি: কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে দেশ। একে আর্থিক মন্দা বলা যায় কিনা এই নিয়ে বিশেষজ্ঞদের ভিন্ন ভিন্ন মত থাকলেও, ভারতের অর্থনীতির হাল যে বেশ খারাপ, তা নিয়ে মতান্তর নেই। এই পরিস্থিতিতেই বিজেপি সাংসদ বীরেন্দ্র সিংহ বলে বসলেন, মন্দা কই? লোকজন তো বেশ কোট-জ্যাকেট পরছে, ধুতি-কুর্তা না পরে! উত্তরপ্রদেশের বালিয়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘দিল্লিতে ও সারা বিশ্বে মন্দা নিয়ে আলোচনা হয়েছে। যদি দেশে আদৌ কোনওরকম মন্দা থাকত, তাহলে আমরা কুর্তা, ধুতি পরে আসতাম; কোট, প্যান্ট, জ্যাকেট নয়।’ তিনি আরও বলেন, শুধুমাত্র বড় শহর নিয়ে দেশটা তৈরি নয়। ভারতে বেশিরভাগ গ্রাম। ‘এই দেশে ৬.৫ লাখ গ্রাম। শুধু দিল্লি, মুম্বই, হায়দরাবাদের মতো শহর নিয়ে দেশটা নয়। মহাত্মা গাঁধী, ডঃ হেগড়েওয়ার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জয়প্রকাশ নারিন এঁরা গ্রামবাসীদের উপরই ভরসা রেখেছিলেন। দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন।’ এর আগেও দেশের আর্থিক অবস্থা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বীরেন্দ্র সিংহ। বলেছিলেন, যদি দেশে গাড়ি কেনা কমেই যেত, তাহলে এত ট্রাফিক জ্যাম বাড়ছে কেন? এসব দেশ ও সরকারকে হেনস্থা করার উদ্দেশ্যে বলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget