এক্সপ্লোর

তথ্যপ্রযুক্তিবিদকে ব্রিটেন থেকে আকাশপথে কেরল ফিরিয়ে আনল হোয়াটসঅ্যাপ গ্রুপ

ব্রিটেন থেকে ভারত পর্য়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া ১ কোটি টাকা জোগাড় হয়েছে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। ওই যুবক এখন কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি।

নয়াদিল্লি: ছিলেন ব্রিটেনের হাসপাতালে। করোনা লকডাউনের মধ্যেই তাঁকে কেরলের কোঝিকোড়ের হাসপাতালে পৌঁছে দিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের বন্ধুরা। দিল্লির এই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন এক প্রাক্তন বিচারপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। দিল্লির কয়েকটি মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় ব্যবস্থা করেছেন তাঁরা। কোঝিকোড়ের হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি পেশায় তথ্যপ্রযুক্তিবিদ। বছর ছত্রিশের যুবক থাকতেন ব্রিটেনে, চাকরি করতেন ইউএসটি গ্লোবাল সংস্থায়। কিছুদিন ধরে তিনি অত্যন্ত অসুস্থ, ভর্তি করতে হয় হাসপাতালে। তাঁর স্ত্রী চাইছিলেন স্বামী ও ছোট্ট সন্তানকে নিয়ে এই দুর্যোগে দেশে ফিরে আসতে। তাঁরা যোগাযোগ করেন ডিসট্রেস ম্যানেজমেন্ট কালেকটিভ নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে, গ্রুপটি ৫০ দিন আগে তৈরি হয়েছে। অ্যাডমিন হলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কুরিয়েন জোসেফ। মূলত কেরলের বাসিন্দারাই এই গ্রুপে রয়েছেন। গ্রুপের আর এক সদস্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে জে আলফোন্স বলেছেন, ২ দিনের মধ্যে ওই পরিবারকে বাড়ি ফেরানোর সব ব্যবস্থা করে ফেলেন তাঁরা। টম আদিত্য নামে ব্রিটেনের এক মেয়রের সঙ্গে যোগাযোগ করেন, দিল্লির কেন্দ্রীয় কয়েকটি দফতরের ছাড়পত্র নিতে হয়। রাজি হয় কেরল সরকারও। ঠিক ছিল আজ ওই পরিবার দেশে ফিরবে। বদলে একদিন আগেই, শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে অসুস্থ যুবক, তাঁর স্ত্রী ও সন্তানকে কেরল ফিরিয়ে আনা হয়। ব্রিটেন থেকে ভারত পর্য়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া ১ কোটি টাকা জোগাড় হয়েছে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। ওই যুবক এখন কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Control of Anti Social Activities Bill: কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ইস্যু তৈরি হলেই 'গ্রেফতার করতে পারবে' পুলিশ ? কী কী বাজেয়াপ্ত হতে পারে ?
কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ইস্যু তৈরি হলেই 'গ্রেফতার করতে পারবে' পুলিশ ? কী কী বাজেয়াপ্ত হতে পারে ?
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget