এক্সপ্লোর

Whatsapp India Head Resigns: 'হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া হেড' পদ থেকে ইস্তফা অভিজিৎ বোসের, পদত্যাগ 'মেটা ইন্ডিয়া'-র রাজীব আগরওয়ালেরও

Abhijit Bose Steps Down:'হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া হেড'-র পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ বোস। একই সঙ্গে পদত্য়াগ করলেন রাজীব আগরওয়াল। এতদিন পর্যন্ত 'ডিরেক্টর অফ পাবলিক পলিসি মেটা ইন্ডিয়া'-পদের দায়িত্বে ছিলেন রাজীব।

নয়াদিল্লি: 'হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া হেড'-র (WhatsApp India Head) পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ বোস (Abhijit Bose)। একই সঙ্গে পদত্য়াগ করলেন রাজীব আগরওয়াল (Rajiv Aggarwal)। এতদিন পর্যন্ত 'ডিরেক্টর অফ পাবলিক পলিসি মেটা ইন্ডিয়া'-পদের (Director of Public Policy Meta India) দায়িত্বে ছিলেন রাজীব। মোটের উপর এক দিনে দু-দুটি বড় পদত্যাগের খবর 'মেটা'-য়। আপাতত শিবনাথ ঠাকরালকে 'ডিরেক্টর অফ পাবলিক পলিসি মেটা ইন্ডিয়া'-র জন্য ভাবা হয়েছে। কিন্তু অভিজিৎ বোসের জায়গায় কে আসবেন? স্পষ্ট নয় এখনও। হালেই 'ফেসবুক'-র মূল সংস্থা 'মেটা' ব্যাপক কর্মীছাঁটাই করেছে। তার মধ্যে এই দুই নতুন ঘোষণা। 

যা জানা গেল...
হোয়াটসঅ্য়াপ-প্রধান, উইল কার্টহার্ট বিবৃতি দিয়ে বলেছেন, 'হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার প্রথম প্রধান হিসেবে অভিজিৎ বোস যে অপরিসমী অবদান রেখে গিয়েছেন,  সে জন্য অনেক ধন্য়বাদ। ওঁর উদ্যোগেই আমাদের টিম নিত্যনতুন পরিষেবা দিতে সফল যার সুফল পেয়েছেন লক্ষ লক্ষ মানুষ, লাভবান হয়েছে বহু ব্যবসাও।' 'লিঙ্কডইন'-এ অভিজিৎ লিখেছেন, 'একটা ছোট বিরতির পর ফের এই বিনিয়োগের দুনিয়ায় ফিরছি।' তবে একই সঙ্গে জানিয়ে দিতে ভোলেননি, হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার প্রধান পদ থেকে ইস্তফার কথা আগেই ভাবা থাকলেও গত সপ্তাহে যা ঘটেছে তা সামলাতে তাঁকে আটকে রাখার চেষ্টা হয়েছিল। অন্য দিকে, মেটা ইন্ডিয়া-র সদ্যপ্রাক্তন 'ডিরেক্টর অফ পাবলিক পলিসি' রাজীব আগরওয়াল অন্য কোনও নতুন দিশার খোঁজে চাকরি ছাড়েন বলে খবর। উল্লেখ্য, সপ্তাহদুয়েক আগেই ইস্তফা দিয়েছিলেন 'মেটা ইন্ডিয়া হেড ' অজিত মোহন। অন্য একটি সংস্থায় যোগ দেওয়ার জন্যই তুমুল জনপ্রিয় এই সোশ্য়াল নেটওয়ার্কিং সংস্থা ছাড়েন তিনি। 

প্রেক্ষাপট...
ফেসবুকের মূল সংস্থা 'মেটা' গত বুধবার একটি ব্লগ পোস্ট করে ব্যাপক কর্মীছাঁটাইয়ের কথা ঘোষণা করে। প্রথম দফাতেই ১১ হাজার কর্মীর চাকরি যায় যা কিনা এই সংস্থার ইতিহাসে বৃহত্তম কর্মীছাঁটাইয়ের ঘটনা। সিইও মার্ক জুকারবার্গ পুরো বিষয়টির জন্য দায়স্বীকার করে ক্ষমা চান। তবে সূত্রের খবর, এখানেই সম্ভবত থামবেন না তিনি। সংস্থার নানা অংশে আরও ব্যাপক ছাঁটাই হবে বলে স্থির করেছেন সিইও। যাঁরা চাকরি হারিয়েছেন, ক্ষতিপূরণ বাবদ তাঁদের চার মাসের বেতন দেওয়া হবে বলেও শোনা যায়। এর ফলে যাঁরা ভিসা নিয়ে সমস্যার পড়বেন তাঁদের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন জুকারবার্গ। তার মধ্যেই পর পর ইস্তফা। 

 

 

আরও পড়ুন:ডেঙ্গি প্রতিরোধে 'ব্যর্থতার' অভিযোগ, হাওড়া পুরসভা অভিযান বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
Air India News: গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট? দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget