এক্সপ্লোর

Whatsapp Privacy Policy: গোপনীয়তায় সর্বোচ্চ অগ্রাধিকার, কেন্দ্রকে নোটিসের জবাব দিল হোয়াটসঅ্যাপ

প্রাইভেসি পলিসি আপডেট নিয়ে কেন্দ্রীয় সরকারের নোটিসের জবাব দিল হোয়াটসঅ্যাপ। সোমবার কোম্পানি জানিয়েছে, নতুন পলিসি আপডেটে গ্রাহকের তথ্য গোপনীয়তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: প্রাইভেসি পলিসি আপডেট নিয়ে কেন্দ্রীয় সরকারের নোটিসের জবাব দিল হোয়াটসঅ্যাপ। সোমবার কোম্পানি জানিয়েছে, নতুন পলিসি আপডেটে গ্রাহকের তথ্য গোপনীয়তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কদিন আগেই কোম্পানির ২০২১ সালের প্রাইভেসি পলিসি আপডেট নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় সরকার। 'মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি'-র তরফে হোয়াটসঅ্যাপের কাছে নোটিস পাঠানো হয়। যেখানে বিতর্কিত পলিসি তুলে নেওয়ার কথা বলে কেন্দ্র। এ বিষয়ে ২৫ মে-র মধ্যে উত্তর দিতে বলা হয় কোম্পানিকে। সোমবার যার উত্তর দিয়েছে দেশের জনপ্রিয় সোশ্যাল মেসেজিং অ্যাপ।

কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, সরকারি নোটিসের উত্তর দিয়েছে হোয়াটসঅ্যাপ। যেখানে বলা হয়েছে, নতুন প্রাইভেসি পলিসি আপডেটের ফলে কোনওভাবেই গ্রাহকের ব্যক্তিগত মেসেজের গোপনীয়তা ফাঁস হবে না। নতুন পলিসি কেবল গ্রাহককে অতিরিক্ত কিছু ইনফরমেশন দেবে। গ্রাহক চাইলেই কেবল এই অতিরিক্ত তথ্যের মাধ্যমে ব্যবসা সংক্রান্ত আরও সুবিধা বা সুযোগ পাবে। গ্রাহকের গোপনীয়তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে হোয়াটসঅ্যাপ।

এই বলেই থেমে থাকেননি হোয়াটসঅ্যাপের মুখপাত্র। তিনি জানান, আাগামী সপ্তাহগুলিতে কোম্পানি তার কার্যকারিতার জায়গা সীমাবদ্ধ করবে না। পরিবর্তে সময়ে সময়ে আপডেটের বিষয়ে গ্রাহককে জানাবে কোম্পানি। অপশনাল ফিচার পেতে তাদের কী করতে হবে, তা জানিয়ে দেবে সংস্থা। পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন না আসা পর্যন্ত এই কাজ করে যাবে কোম্পানি।

সম্প্রতি হোয়াটসঅ্যাপকে পাঠানো বার্তায় 'মিনিস্ট্রি অফ ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি' বলেছে, ২০২১ সালের প্রাইভেসি পলিসি প্রত্যাহার করুক কোম্পানি। এর মাধ্যমে ভারতীয় নাগরিকের স্বার্থ ও অধিকার লঙ্ঘিত হবে। সবথেকে বড় বিষয়, তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে না। দিল্লি হাইকোর্টেও হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এই একই বক্তব্য রেখেছে সরকার। 

হোয়াটসঅ্যাপকে পাঠানো নোটিসে ভারতীয়দের সঙ্গে ইউরোপীয় গ্রাহকদের বৈষম্যের কথা উল্লেখ করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, বহু ভারতীয় নাগরিক হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল। তাঁরা প্রতিদিন এই সোশ্যাল মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। তাদের কাছে এই নতুন প্রাইভেসি পলিসি সমস্যার সৃষ্টি করবে। নতুন প্রাইভেসি পলিসি আপডেটের কথা বলে ভারতীয় গ্রাহকদের ওপর অন্যায্য শর্তাবলী চাপিয়ে দিয়েছে কোম্পানি। যদিও ইউরোপীয় গ্রাহকদের ক্ষেত্রে এই কাজ করা হয়নি।

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শোনালেন ঋতব্রত
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শোনালেন ঋতব্রত
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget