এক্সপ্লোর

পাছে করোনা সংক্রমণ ছড়ায়, এই ভয়ে রাস্তায় পড়ে থাকলেও কেউ ছোঁয়নি! ২০০০০ টাকা ফেরত পেলেন অটোচালক

স্থানীয় লোকজন পুলিশকে বলে, ওই নোটে ভাইরাস আছে, কেউ ইচ্ছে করে সংক্রমণ ছড়ানোর জন্যই সেগুলি রাস্তায় ফেলে রেখেছে।

কলকাতা: তাহলে করোনাভাইরাসকে কি ধন্যবাদ দেবেন গজেন্দ্র শাহ? রাস্তায় টাকা হারিয়ে ফেললে নেহাত কপাল ভাল হলে, ভাগ্যদেবী সহায় থাকলে আপনি তা ফেরত পেতে পারেন। আর গজেন্দ্র কিনা রাস্তায় খোয়া যাওয়া ২০ হাজারের বেশি টাকা ফেরত পেলেন করোনাভাইরাস অতিমারীর জন্য! সহর্ষ জেলার কোপা গ্রামের অটোচালক পকেটে টাকা নিয়ে গজেন্দ্র স্থানীয় মহুয়া বাজারে টিনের শেড কিনতে যাচ্ছিলেন। আচমকা পকেটে হাত দিয়ে বুঝতে পারেন, টাকাটা নেই। পকেট থেকে খৈনির ডিবে বের করতে গিয়ে টাকাটা রাস্তায় পড়ে গিয়ে থাকতে পারে বলে মনে হয় তাঁর। কিন্তু তাও নিশ্চিত ছিলেন না তিনি। তাই অটো থেকে নেমে কয়েক কিমি পিছনে হাঁটতে হাঁটতে রাস্তায় খোঁজাখুঁজি করেন। কিন্তু টাকা মেলেনি। বাড়ি ফিরে আসেন হতাশ হয়ে। কিন্তু কিছুক্ষণ বাদেই প্রতিবেশীরা এসে জানান, উদাকিষণগঞ্জ থানার পুলিশ কিছু টাকা উদ্ধার করেছে। পরে জানা যায়, রাস্তায় ওই টাকা পড়ে থাকতে দেখেও তা তুলে নেওয়ার সাহস হয়নি কারও, পাছে তা থেকে করোনাভাইরাস সংক্রমণ হয়ে যায়, এই ভয়ে। স্থানীয় লোকজন পুলিশকে বলে, ওই নোটে ভাইরাস আছে, কেউ ইচ্ছে করে সংক্রমণ ছড়ানোর জন্যই সেগুলি রাস্তায় ফেলে রেখেছে। পরে গজেন্দ্র সাক্ষীদের নিয়ে থানায় গিয়ে দাবি করেন, ওই টাকা তাঁর। পুলিশ দাবি খতিয়ে দেখে, প্রমাণ চায়, সাক্ষীদের লিখিত হলফনামা দিতে বলে। তারপর সেই টাকা গজেন্দ্রর হাতে তুলে দেয় তারা। শেষ পর্যন্ত টাকার মাধ্যমে ভাইরাস ছড়ানোর ষড়যন্ত্র হয়েছে, এই ভুয়ো খবরটা আশীর্বাদ হয়ে এল গজেন্দ্রর কাছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget