এক্সপ্লোর

কবে ভ্যাকসিন আসবে ভারতে? জানালেন এইমসের ডিরেক্টর

এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া কোভিড-১৯ ম্যানেজমেন্ট টিমের সদস্য। তাঁর কথায় ‘সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন জানুয়ারি ২০২১-এর মধ্যে আপৎকালীন পরিস্থিতিতে ব্য়বহার করা যাবে।’

  নয়াদিল্লি: আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় আগামী মাসের মধ্যে মিলবে করোনা ভ্যাকসিন। এমনটাই জানাচ্ছেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তাঁর কথায়, "২ করোনাভাইরাস ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে আছে। জানুয়ারি ২০২১-এর মধ্যে আপৎকালীন পরিস্থিতিতে ভ্যাকসিন ব্যবহার করা যাবে। ইতিমধ্যে ফাইজারকে ছাড়পত্র দেওয়া হয়েছে।" আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় দিনকয়েক আগে ফাইজারকে ছাড়পত্র দেওয়া হয়েছে ব্রিটেনে। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষে ভারতেও ভ্যাকসিন মিলবে খুব তাড়াতাড়ি। রিপোর্ট অনুযায়ী, কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইন্টেগ্রেটিভ মেডিসিনের পক্ষ থেকে রাম বিশ্বকর্মা বলেন, ভারতে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার বিষয়টির সঙ্গে ব্রিটেন, আমেরিকার মিল আছে। তাঁর কথায়, নিয়ামক সংস্থা ফাইজারের তথ্য়ে সন্তুষ্ট হলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে ভারতেও ফাইজার ব্যবহার করা হতে পারে। একইসঙ্গে প্রয়োজন হলে নিয়ামক সংস্থা আরও বেশি পরীক্ষা করতে পারে ভারতে। এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া কোভিড-১৯ ম্যানেজমেন্ট টিমের সদস্য। তাঁর কথায় ‘সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন জানুয়ারি ২০২১-এর মধ্যে আপৎকালীন পরিস্থিতিতে ব্য়বহার করা যাবে।’ যদিও এর আগে তিনি বলেছিলেন, ২০২২-এর আগে করোনা ভ্যাকসিন সাধারণ মানুষের জন্য পাওয়া যাবে না। ভারতের বাজারে ভ্যাকসিন মিলতে এক বছরের বেশি সময় লাগবে। ভারতে আপৎকালীন পরিস্থিতিতে ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দেওয়া হলে কিছু সময়ের জন্য সমস্যার মোকাবিলা করা যাবে। সংশ্লিষ্ট সংস্থাকে অনুমতি পেতে গেলে ভ্যাকসিনের প্রভাব, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে নিয়ামক সংস্থাকে। উল্লেখ্য, শুক্রবার সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আর কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসবে করোনা ভ্যাকসিন। তিনি জানিয়েছেন, টিকাকরণের ক্ষেত্রে শুরুতে স্বাস্থ্যকর্মীদেরই প্রাধান্য দেওয়া হবে। কোভিড পজিটিভ বয়স্ক মানুষ যাঁদের গুরুতর কোমর্বিডিটিও রয়েছে, তাঁদেরকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে কারা প্রথমে টিকা পাবে, তা কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আলোচনার মাধ্যমেই স্থির হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..
স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..
CJP Protest : ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
Delhi Protest: ফের উত্তপ্ত যন্তর মন্তর! পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ, পাল্টা লাঠিচার্জ
ফের উত্তপ্ত যন্তর মন্তর! পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ, পাল্টা লাঠিচার্জ
Tripura DGP Death: ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার থেকে উদ্ধার DGP-র দেহ, ঘনাচ্ছে রহস্য
ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার থেকে উদ্ধার DGP-র দেহ, ঘনাচ্ছে রহস্য

ভিডিও

Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget