এক্সপ্লোর

Larissa Nery: হরিয়ানায় ভোটার কার্ড, ১০ বুথে ২২ বার ভোট দিয়েছেন? মুখ খুললেন ব্রাজিলের ‘মডেল’ লারিসা, বললেন, ‘কোন দুনিয়ায় বাস করছি!’

Who is Larissa Nery: যাঁর ছবির দৌলতে এত ভোট পড়ল, সেই লারিসা এসবের বিন্দুমাত্রও জানতে পারেননি।

নয়াদিল্লি: নয় নয় করে দুই দেশের মধ্যে দূরত্ব ১৪ হাজার ৭৭৪ কিলোমিটার। কিন্তু ব্রাজিলের নাগরিক, 'মডেল' লারিসা নেরি হরিয়ানার ভোটার। ১০টি পৃথক বুথে তাঁর নামে ২২টি ভোট পড়েছে। অথচ যাঁর ছবি দেখিয়ে এত ভোট পড়ল, সেই লারিসা এসবের বিন্দুমাত্রও জানতে পারেননি। সোশ্য়াল মিডিয়ায় নিদের ছবি ভাইরাল হতে দেখে বিষয়টি জানতে পারলেন তিনি। সেই নিয়ে মুখ খুললেন। (Who is Larissa Nery)

বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে বিভিন্ন রাজ্যে ‘ভোট চুরি’ করে একের পর এক নির্বাচনে জয়ী হচ্ছে বলে লাগাতার অভিযোগ তুলে আসছেন লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। শুধু দাবিদাওয়া করেই থেমে নেই তিনি, তার সপক্ষে গুচ্ছের তথ্য়প্রমাণও বেশ করেছেন তিনি। ( Larissa Nery)

একদিন আগে হরিয়ানার নির্বাচনে কারচুপির প্রমাণ তুলে ধরেন রাহুল। দেখা যায়, ব্রাজিলের 'মডেল' লারিসার ছবি-সহকারে বিভিন্ন নামে ভোটার কার্ড তৈরি করা হয়েছে সেখানে। শুধু বদলে গিয়েছে নাম, লারিসা কোথাও ‘সুইটি’, কোথাও ‘সীমা’, কোথাও আবার ‘বিমলা’ নামে ভোট দিয়েছেন। ১০টি বুথে ২২ ভোট পড়েছে ওই একই ছবি দিয়ে তৈরি ভোটার কার্ড মারফত। 

সরাসরি কমিশনের দিকেই আঙুল তোলেন রাহুল। জানান, সেন্ট্রাল সার্ভার থেকে ওই ছবি-সহকারে ভোটার কার্ড আপলোড করা হয়েছে। লারিসার যে ছবি ব্যবহার করা হয় হরিয়ানার একাধিক ভোটার কার্ডে, তা বহু যুগ আগের ছবি বলে খোদ জানিয়েছেন লারিসা। তাঁর দাবি, সেই সময় মাত্র ২০ বছর বয়স ছিল তাঁর। কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে তাঁর ওই ছবি পৌঁছল কী করে, তাজ্জব লারিসা নিজে। 

সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করে লারিসা লেখেন, ‘বন্ধুরা, আমার পুরনো একটি ছবি ব্য়বহার করা হচ্ছে। আমার বয়স তখন ছিল ১৮-২০। নির্বাচন না ভোটিং, কী জানি না। তাও আবার ভারতে। আমাকে ভারতীয় বানিয়ে মানুষকে বোকা বানাচ্ছে ওরা। এ কেমন উন্মাদনা! এ কোন দুনিয়ায় বাস করছি আমরা?’

লারিসা জানিয়েছেন, বিষয়টি সামনে আসার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যম তাঁর সঙ্গে যোগাযোগ করছে। তাঁর বক্তব্য, “এক রিপোর্টার ফোন করে জানতে চাইল। আমি কী করে, কোন স্যালোঁ চালাই, সেসব জানতে চাইছে। সাক্ষাৎকার চাইছে আমার। আমি জবাব দিইনি। এর পর ইনস্টাগ্রামে আমাকে খুঁজে বের করে। আর একজন, যার এসবে কোনও যোগ নেই, অন্য শহর থেকেও এক বন্ধু আমাকে ছবি পাঠিয়েছেন। বিশ্বাস করতে পারবেন না।”

ইনস্টাগ্রামেও এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লারিসা। তিনি লেখেন, ‘ওয়াও!! ভারতে আমি বিখ্যাত হয়ে গিয়েছে ‘রহস্যময়ী ব্রাজিলীয় মডেল’ হিসেবে’। শেষে উৎপাত এত বেড়ে যায় যে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই ডিলিট করতে হয় লারিসাকে।  এই লারিসা আসলে কে? জানা গিয়েছে, লারিসা দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বাসিন্দা। তিনি পেশায় হেয়ারড্রেসার। Belo Horizonte নামের একটি স্যালোঁ চালান। লারিসা মডেলিং করেন না। যে ছবিটি হরিয়ানার ভোটার কার্ডে জায়গা পেয়েছে, সেটি ২০১৭ সালে, ম্যাথিউস ফেরেরো নামের এক চিত্রগ্রাহক তোলেন এবং বিনামূল্যে ছবি সংগ্রহের ওয়েবসাইট Unsplash-এ আপলোড করে দেন। ভারত থেকে লক্ষ লক্ষ মেসেজের বন্যা বইতে শুরু করলে ওই চিত্রগ্রাহককেও নিজের প্রোফাইল ডিলিট করতে হয়েছে।

কিন্তু লারিসার ছবি হরিয়ানার ভোটার তালিকায় যুক্ত হল কী করে? তার সদুত্তর মেলেনি এখনও পর্যন্ত। রাহুলের ‘কারচুপি’র অভিযোগে নিয়ে নির্বাচন কমিশন দাবি করে, রাজ্যের ভোটার তালিকা নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।  পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মাত্র ২২টি আবেদন জমা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget