এক্সপ্লোর

WHO on coronavirus : দেশে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, ৪০০০ অক্সিজেন কনসেনট্রেটর পাঠাবে WHO

অত্যধিক সংক্রমিত এলাকায় ২০-৩০ বেডের মোবাইল ফিল্ড হসপিটাল গড়বে হু। এছাড়াও দেশে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা মেটাতে বিমান ভাড়া করে ৪০০০ অক্সিজেন কনসেনট্রেটর পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জেনেভা : দেশের করোনা পরিস্থিতির মোকাবিলায় এবার ভারতকে অক্সিজেন কনসেনট্রেটর পাঠাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। পাশাপাশি মোবাইল ফিল্ড হসপিটাল তৈরি করবে হু। কোভিড নিয়ন্ত্রণে দেওয়া হবে প্রয়োজনীয় মেডিক্যাল সাহায্য। এমনই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতকে সাহায্য করতে WHO-এর পরিকল্পনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, 'টেস্ট-ট্রেস, আইসোলেট অ্যান্ড টিট'-এর পথেই হাঁটবে তারা। দেশে করোনা রোগীর পরীক্ষায় ল্যাব মেটিরিয়ালের জন্য ১২ লক্ষ রিএজেন্টস পাঠাবে সংস্থা। টেস্টিং কিট-এর মারাত্মক চাহিদা পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি অধিক সংক্রমিত এলাকায় ২০-৩০ বেডের মোবাইল ফিল্ড হসপিটাল গড়বে হু। এছাড়াও দেশে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা মেটাতে বিমান ভাড়া করে ৪০০০ অক্সিজেন কনসেনট্রেটর পাঠাচ্ছে সংস্থা।

ভারত নিয়ে কী বলছে WHO-এর প্রতিনিধি ?

দেশের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হু-এর দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর পুনম ক্ষেত্রপাল সিং। তিনি জানিয়েছেন, WHO-এর পুরোনো ২৬০০ টেকনিক্যাল স্টাফকে ফের ডেকে পাঠানো হচ্ছে। অতীতে এরাই টিবি, পোলিও টিকাকরণের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে কাজ করতেন। কোভিডে এরাই হাতিয়ার হবে। হু-র এই সময় দেশে আইসিইউ বেড বাড়ানোর পাশাপাশি কোভিড ভ্যাকসিন নিয়ে বেশি ভাবা উচিত। কীভাবে দ্রুত সবার কাছে ডোজ পৌঁছে দেওয়া যায়, তা ভাবার সময় এসেছে। 

ভারতের কোভিড পরিস্থিতি

দেশের কোভিড পরিস্থিতি সামাল দিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। দিল্লিতে অক্সিজেনের অভাবে রোগী ভর্তি বন্ধ করে দিয়েছিল বেশকিছু হাসপাতাল। ভারতের কোভিড গ্রাফ বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৬০,৯৬০ জন। করোনা প্রাণ কেড়েছে ৩২৯৩ জনের। যা এখনও পর্যন্ত দৈনিক মৃত্যুর নিরিখে রেকর্ড। এর আগে একদিনে এতজন করোনা রোগী মারা যাননি ভারতে। রোগীর সংখ্যা বাড়ায় অনেক রাজ্যেই দেখা দিয়েছে অক্সিজেন ও বেডের সঙ্কট। ভারতের এই পরিস্থিতি দেখে এবার '৪ লেভেল ট্রাভেল অ্যাডভাইজরি' জারি করেছে আমেরিকা। যেখানে দ্রুত মার্কিন নাগরিকদের ভারতে ছাড়তে বলা হয়েছে।

সেরা শিরোনাম

China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ABP Ananda Top 10,3 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,3 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Indus Waters Treaty : 'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...

ভিডিও

TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৩.০৭.২০২৬)।১৫ দিনে ৬ রাজ্য, গ্রেফতারি এড়াতে দেবরাজের 'ভারত-দর্শন'!
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget