এক্সপ্লোর

পাকিস্তান ভারতের সামনে আকাশপথ পুরোপুরি বন্ধ করবে? মোকাবিলায় সিস্টেম বের করা হবে, জানালেন অসামরিক উড়ান মন্ত্রী

পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল আজই ইসলামাবাদে মিডিয়াকে বলেন, তাঁরা ‘যখনই মনে করবেন’, ভারতের সামনে দেশের আকাশপথ বন্ধের নির্দেশ দিতে পারেন।গত মঙ্গলবার পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফওয়াদ চৌধুরি ট্যুইট করেন, সরকার ভারতের সামনে আকাশপথ ও আফগানিস্তানে ভারতের ব্যবসা-বাণিজ্যের জন্য পাক ভূখন্ড ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা ভাবছে।

নয়াদিল্লি: ভারতের বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে ভারতের ‘সম্প্রতি সেই অভিজ্ঞতা হয়েছে’ এবং যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সিস্টেম বা ব্যবস্থা চালু করা হবে বলে জানালেন অসামরিক উড়ান মন্ত্রী হরদীপ পুরী। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল আজই ইসলামাবাদে মিডিয়াকে বলেন, তাঁরা ‘যখনই মনে করবেন’, ভারতের সামনে দেশের আকাশপথ বন্ধের নির্দেশ দিতে পারেন। যদিও এখনও পর্যন্ত কিছুই ঠিক হয়নি, আলোচনা করে এমন পদক্ষেপের সম্ভাব্য প্রতিক্রিয়া খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। গত মঙ্গলবার পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফওয়াদ চৌধুরি ট্যুইট করেন, সরকার ভারতের সামনে আকাশপথ ও আফগানিস্তানে ভারতের ব্যবসা-বাণিজ্যের জন্য পাক ভূখন্ড ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। পাকিস্তান ইতিমধ্যেই ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিমান চলাচলের জন্য করাচির তিনটি আকাশপথ বন্ধ করে দিয়েছে। যদিও ভারতীয় বিমান সংস্থাগুলির উড়ান কর্মসূচিতে কোনও প্রভাব পড়েনি। এই প্রেক্ষাপটেই পুরী বলেছেন, প্রত্যেক দেশ নিজের মতো ব্যবস্থা নেবে। আমাদের সম্প্রতি সেই অভিজ্ঞতা হয়েছে। যে কোনও ইস্যু, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করব আমরা। তিনি আরও বলেছেন, নানা তরফের লোকজন, মতামতদানকারীদের যাবতীয় বক্তব্য দেখছি। আমি এটুকুই বলতে পারি যে, সচিব ও আমি এইসব ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে কী পরিস্থিতি হতে পারে, আমরা তা নিয়ে আগাম অনুমান করতে চাই না, সেটা ঠিকও হবে না। পুলওয়ামা সন্ত্রাসের পর ভারতীয় বায়ুসেনা বালাকোটে জইশ-ই-মহম্মদের ট্রেনিং ক্যাম্পে অভিযান চালানোয় পাকিস্তান ২৬ ফেব্রুয়ারি তাদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। ১৬ জুলাই ফের পাকিস্তানের আকাশপথ খোলা হয়। সেই সময়ের মধ্যে এয়ার ইন্ডিয়ার প্রায় ৫০০ কোটি টাকা লোকসান হয়, কেননা তাদের অনেক উড়ানের রুট দিল্লি থেকে আমেরিকা, ইউরোপে ঘুরিয়ে দিতে হয়েছিল।

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget