এক্সপ্লোর

Suvendu Adhikary: বুধবার রাজ্যে নড্ডা, মমতার বিধানসভা কেন্দ্রের ভবানীপুর সফরের কর্মসূচি, দক্ষিণ কলকাতা থেকে ভবিষ্যত্ পদক্ষেপ জানাবেন শুভেন্দুও?

রবিবারই জেলার রাজনীতিতে শুভেন্দুর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা কণিষ্ক পাণ্ডা দাবি করেন, নন্দীগ্রামের বিধয়ক মুখ খুলবেন দক্ষিণ কলকাতা থেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বুধবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র অর্থাৎ দক্ষিণ কলকাতার ভবানীপুরে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।

কলকাতা: শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিম মেদিনীপুরে সভা করছেন, তখনই কলকাতার উদ্দেশে রওনা দেন শুভেন্দু। তবে সুকিয়া স্ট্রিটের বাড়িতে এলেও সেখানে ঢোকেননি তিনি। সোমবার পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে মমতা যখন বিজেপির উদ্দেশে বার্তা দিয়ে বলছেন, বিজেপি জেনে রাখো তৃণমূলকে কিনতে পারবে না যে কোনও সরকারকে কিনতে পারো, আমাদের পারবে না! তখন পাশের জেলা পূর্ব মেদিনীপুর থেকে কালো গাড়িতে কলকাতার উদ্দেশে রওনা দেন শুভেন্দু। কিন্তু, শুভেন্দু অধিকারীর হঠাৎ কলকাতায় আসার কারণ কী? তাহলে কি কলকাতা থেকেই ভবিষ্যৎ পদক্ষেপ ঘোষণা করতে পারেন তিনি? এ নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা। রবিবারই জেলার রাজনীতিতে শুভেন্দুর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা কণিষ্ক পাণ্ডা দাবি করেন, নন্দীগ্রামের বিধয়ক মুখ খুলবেন দক্ষিণ কলকাতা থেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বুধবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র অর্থাৎ দক্ষিণ কলকাতার ভবানীপুরে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। এর দু’দিন আগে শুভেন্দুর কলকাতায় আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিজেপি অবশ্য এনিয়ে স্পষ্ট করে কিছু বলছে না। গত সপ্তাহে কলকাতাতেই তৃণমূলের সঙ্গে শেষবার বৈঠকে বসেছিলেন শুভেন্দু। বৈঠকের পর তৃণমূলের তরফে দাবি করা হয়, সমস্যা মিটেছে। কিন্তু, পরদিনই তৃণমূল সাংসদ সৌগত রায়কে হোয়াটসঅ্যাপ করে শুভেন্দু জানিয়ে দেন, একসঙ্গে কাজ করা মুশকিল। এবার তাহলে শুভেন্দু কী করবেন? সেদিকেই নজর সকলের। এদিকে, শুভেন্দুর পর বেসুরো গাইতে শুরু করেছেন রাজ্যের আরেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। স্তাবকতা করলে নম্বর বাড়ে, এমনই মন্তব্য করে জল্পনা বাড়িয়েছেন তৃণমূল নেতা ও বনমন্ত্রী। শুভেন্দুর মতো রাজীবের সমর্থনেও, দলের নাম ছাড়া পোস্টার পড়তে শুরু করেছে কলকাতা থেকে জেলায়। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন বিরোধী হিসেবে আমরা ক্ষোভ জানাতাম। এখন দলের নেতারা ক্ষোভ উগরে দিচ্ছে। সিপিএম-কংগ্রেসকে গুঁড়িয়ে দিয়েছেন। এখন নিজের তৈরি অস্ত্রে নিজে বিদ্ধ। সাপের খেলা খেলছেন। অন্যদিকে, নাম না করে তৃণমূল নেতা ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষ করেন,ভোটের আগে মনে পড়ল সম্মান পাইনি! রাজনীতি মানেই সম্ভাবনার শিল্প। রাজ্য রাজনীতিতেও এখন সম্ভাবনার সমাহার। কিন্তু, সেই সম্ভাবনার সামনে যে প্রশ্নচিহ্নগুলো রয়েছে, তা সরবে কবে? সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget