এক্সপ্লোর

America Winter storm Blair : আমেরিকায় তাণ্ডব চালাচ্ছে ‘স্টর্ম ব্লেয়ার’, অন্ধকারে লাখ-লাখ মানুষ, প্রবল তুষারপাতে ঘরবন্দি ৬ কোটি

আমেরিকার বড় অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।  ভার্জিনিয়া হয়ে পড়েছে বিদ্যুৎহীন। অন্ধকারে প্রায় দুই লাখ মানুষ।

কোথাও চলে গিয়েছে বিদ্যুৎ। গাছ পালা, জনবসতি, থেকে রাজপথ , কোথায় কী ! সবটাই তো তুষার চাদরে ঢাকা। প্রবল তুষারঝ়ড়ে বিপর্যস্ত  পূর্ব ও মধ্য আমেরিকা। ভয়াবহ ঠান্ডায় বেসামাল হয়েছে জনজীবন। বিগত এক দশকে এমন ভয়ঙ্কর তুষারপাত দেখেনি মার্কিনমুলুক। কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে মাইনাস ১৮ ডিগ্রিতে। তুষার ঝড়ে গিয়েছে অনেকের  প্রাণ, কোটি কোটি মানুষ ঘরবন্দি । তীব্র তুষারঝড়ে আমেরিকায় স্বাভাবিক জীবন কার্যত থেমে গিয়েছে।  ‘স্টর্ম ব্লেয়ার’ নামের ভয়ঙ্কর তুষারঝড়ের বলি হয়েছেন ৫ নাগরিক। 

তুষারঝড়ের কারণে  বাড়িতে আটকে পড়েছেন ৬ কোটি  মানুষ  । একটানা চলছে তুষারপাত, সঙ্গে বইছে প্রবল বাতাস। তাপমাত্রা হ্রাসের জন্য আমেরিকার বড় অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।  ভার্জিনিয়া হয়ে পড়েছে বিদ্যুৎহীন। অন্ধকারে প্রায় দুই লাখ মানুষ। বৈদ্যুতিক ইউটিলিটি ট্র্যাকিং ওয়েবসাইট PowerOutage.us অনুসারে, কেনটাকি, ইন্ডিয়ানা, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, ইলিনয়, মিসৌরি এবং উত্তর ক্যারোলিনার বিরাট অংশ অন্ধকার হয়ে পড়ে।            

অনেক বিমানবন্দরের রানওয়েই বরফের পুরু স্তরে ঢাকা।  বাতিল করা হয়েছে ২৪০০ টি বিমান। প্রায় হাজার হাজার বিমান উড়েছে দেরিতে। রেল পরিষেবারও  মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। হাড় কাঁপানো ঠান্ডায় বাড়ির বাইরে বেরনোর কথাই ভাবতে পারছেন না বেশিরভাগ মানুষ। 

রাস্তা ডুবেছে ১৮ ইঞ্চিরও বেশি পুরু বরফের স্তরে। তাই  বন্ধ হয়ে গিয়েছে বেশিরভাগ রাস্তাই। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, তুষারঝড়ের কারণে অনেক এলাকার তাপমাত্রা নেমেছএ সর্বনিম্ন মাইনাস ১৮ ডিগ্রিতে । আবহাওয়া দফতরের কড়া নির্দেশ, এই পরিস্থিতিতে  খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে নয় !   

 জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে অনেকগুলি প্রদেশেই। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে  মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, কানসাস, মিসৌরি, কেনটাকি এবং আরকানসাসে  । এমনকি ফ্লোরিডা, যেখানে তাপমাত্রা বেশ উষ্ণই থাকে, সেখানেও  হিমাঙ্কে নামতে পারে পারদ।  জনগণকে সতর্ক করা হচ্ছে প্রতিনিয়ত। এই তুষারঝড়ের ফলে যুক্তরাষ্ট্রে বিপর্যস্ত প্রায় ৬ কোটি মানুষের জীবন। দেশের উত্তর-পশ্চিমে রকি পর্বতমালার মন্টানা থেকে মেরিল্যান্ড, ডেলাওয়্যার এবং ভার্জিনিয়া উপকূলীয় রাজ্যগুলিতে পরিস্থিতি ভয়াবহ। বিবিসিকে সূত্রে খবর, কয়েকটি  এলাকায় গত এক দশকে এমন তুষারপাত হয়নি। আবহবিদ ড্যান ডিপডউইন বিবিসিকে জানিয়েছেন, ২০১১ সালের পরে এমন শীতল জানুয়ারি দেখা যায়নি। 

আরও পড়ুন :  গায়ক চরণ দাসের জেল যাত্রা টেনে কোর্টে ধমক খেলেন কুন্তল ! নিয়োগ দুর্নীতিতে ৫২ জনের বিরুদ্ধে চার্জ গঠন  

 

 

 

সেরা শিরোনাম

Prisoner Death: ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
Hyderabad News : বাস কন্ডাক্টরের সততায় ৩ লক্ষ টাকা ফিরে পেলেন হজগামী দম্পতি
বাস কন্ডাক্টরের সততায় ৩ লক্ষ টাকা ফিরে পেলেন হজগামী দম্পতি
CM Suvendu Adhikari On Durga Puja 2026: দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, ৬ অক্টোবর রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, কবে ফল ঘোষণা ?
পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, ৬ অক্টোবর রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, কবে ফল ঘোষণা ?

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget