এক্সপ্লোর

Kashmir Avalanche: দু'দিনে দু'বার তুষারধস সোনমার্গে, বরফের মোটা চাদর এলাকাজুড়ে

Snowclad In Valley:ফের তুষারধস কাশ্মীরে। সাদা চাদরে ঢাকল সোনমার্গ। বৃহস্পতিবারের পর শনিবার। গত কাল এক নির্মাণসংস্থার ব্যারাকের কাছে দৈত্যাকার তুষারধস নামে। ঘাবড়ে যান শ্রমিকরা।

শ্রীনগর: ফের তুষারধস (Avalanche) কাশ্মীরে (kashmir)। সাদা চাদরে ঢাকল সোনমার্গ (sonamarg)। বৃহস্পতিবারের পর শনিবার। গত কাল এক নির্মাণসংস্থার (construction company) ব্যারাকের (barrack) কাছে দৈত্যাকার তুষারধস নামে। ঘাবড়ে যান শ্রমিকরা (worker)। তবে নির্মাণসংস্থার জেনারেল ম্যানেজার জানিয়েছেন, সকলেই সুরক্ষিত রয়েছেন।

কী ঘটেছিল?
যে নির্মাণসংস্থার ব্যারাকের কাছে তুষারধস হয়েছে, সেটি 'জোজিলা সুড়ঙ্গ' তৈরি করছে। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, হঠাৎ দেখেন বরফের এক বিশাল তাল এগিয়ে আসছে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। চিৎকার করে সকলে ব্যারাকের ভিতরে ঢুকে পড়েন। পলকের মধ্যে গোটা ব্যারাক মোটা সাদা চাদরে ঢেকে যায়। ভিতরে তখন আতঙ্কিত কর্মীদের ভিড়। এই মুহূর্তে ধসের ধাক্কা না থাকলেও কুয়াশার ঘন আস্তরণে ঢাকা গোটা এলাকা। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। বাড়ির ছাদে বরফের পুরু স্তর। আমজনতাকে দরজা খুলতে বারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার তুষারধস...
গত বৃহস্পতিবারও সোনমার্গে ভয়ঙ্কর তুষারধস নেমেছিল। তাতে মারা যান দুই নির্মাণ শ্রমিক। সেই সংক্রান্ত একটি ভিডিও অনলাইনে শেয়ারও করা হয়। এবিপি আনন্দ সেই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। তবে সম্ভবত সোনমার্গের বালতাল এলাকায় ভিডিওটি তোলা হয়েছিল। বস্তুত, সেদিনের পরও তুষারপাতের পূর্বাভাস দিয়ে রেখেছিলেন আবহবিদেরা। শুক্রবার যে কাশ্মীরের অপেক্ষাকৃত উঁচু এলাকায় ভারী তুষারপাত হতে পারে, সে পূর্বাভাস দেওয়াই ছিল। শনিবারও উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার জন্য 'ভারী বিপদের' পূর্বাভাস দিয়ে রেখেছিল রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। আর 'মাঝারি বিপদের' পূর্বাভাস ছিল বান্দাপোরা, বারামুলা, গান্দেরবাল, কিশতওয়ার, পুঞ্চ, রামবান এবং রিয়াসি জেলায়। আর অল্প তীব্রতার তুষারধস হওয়ার পূর্বাভাস ছিল অনন্তনাগ, কুলগাম এবং রাজৌরি জেলায়। তবে সোনমার্গে তুষারধস নামার পর জন্মু ও কাশ্মীর পুলিশের তরফেও জানানো হয় যে, কোনও ক্ষয়ক্ষতি হয়নি। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর  যে পরিস্থিতি  নজরে রাখছে, সে কথাও জানায় পুলিশ। প্রসঙ্গত, এই মুহূর্তে 'চিল্লাই কালান'-র প্রভাব রয়েছে ভূস্বর্গে। মূলত চল্লিশ দিনের এই মেয়াদে তুষারপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ফলে বিপদের সম্ভাবনাও চূড়ান্ত। এদিকে শনিবার কাশ্মীরজুড়েই নানা প্রান্তে তুষারপাতের জেরে উড়ান পরিষেবা ধাক্কা খেয়েছে। শুক্রবার এর ফলে দেশের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় উপত্যকার বড় অংশ। ঘটনাচক্রে সেদিনই বিপুল বৃষ্টিও হয়েছিল।     

আরও পড়ুন:মন্ত্রীর সামনেই অভিযোগকারীকে সপাটে চড়, দিদির দূত কর্মসূচিতে ধুন্ধুমার

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Delhi Air Pollution: PUC না থাকলে পেট্রোল, ডিজেল, CNG মিলবে না, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম রাজধানী দিল্লিতে
PUC না থাকলে পেট্রোল, ডিজেল, CNG মিলবে না, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম রাজধানী দিল্লিতে
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
ABP Ananda Top 10,30 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,30 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Anubrata Mondal - Birbhum News |
Suvendu Adhikari: বিদ্যাসগরের জন্মস্থানে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget