এক্সপ্লোর

বিহারে মহিলাকে গণধর্ষণ, ৫ বছরের ছেলের সঙ্গে বেঁধে নদীতে নিক্ষেপ!

ঘটনার সত্যতা স্বীকার করে বিহার পুলিশ মহিলার মেডিকেল পরীক্ষা করে এ ব্যাপারে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে।

পটনা: উত্তরপ্রদেশের হাথরসে দলিত মেয়ের গণধর্ষণ, মৃত্যুতে দেশব্যাপী নিন্দা, সমালোচনার ঝড়। তার মধ্যেই হিন্দি বলয়ের আরেক রাজ্য বিহারের বক্সারে ফের গণধর্ষণের অভিযোগ উঠল, যা দেশে মহিলারা কতখানি সুরক্ষিত, সেই প্রশ্ন তুলে দিল ফের। অভিযোগ, বক্সারের ওঝা বারাওন গ্রামে ৫ বছরের ছেলেকে নিয়ে ব্যাঙ্কে যাওয়ার পথে গণধর্ষিতা হন এক মহিলা। এখানেই শেষ নয়, গণধর্ষণের পর মা ও শিশুপুত্রকে বেঁধে নদীতে ছুঁড়ে ফেলে দেয় অভিযুক্তরা। তাদের চিত্কারে গ্রামবাসীরা ছুটে এসে মহিলাকে উদ্ধার করলেও বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার সত্যতা স্বীকার করে বিহার পুলিশ মহিলার মেডিকেল পরীক্ষা করে এ ব্যাপারে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে। মহিলার দাবি, ব্যাঙ্ক যাওয়ার পথে তাঁদের কয়েকজন ঘিরে ধরে অপহরণ করে। তাঁকে ধর্ষণের পর তারা দুজনকে বেঁধে নদীতে ফেলে দেয়। তিনি প্রাণ বাঁচানোর চেষ্টায় সাহায্য চেয়ে আর্তনাদ করেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে ডুবন্ত শিশুটি মারা গিয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তার দেহ। পুলিশ মহিলার স্বামীর বক্তব্য নথিভুক্ত করেছে, অভিযুক্তদের একজন ধরা পড়েছে, তার জিজ্ঞাসাবাদ চলছে। হাথরসের মেয়েটিকে গ্রামের ক্ষেতে গত ১৪ সেপ্টেম্বর গণধর্ষণ করে চার উচ্চবর্ণের লোক। এক পক্ষকাল লড়াই করে দিল্লির সফদরজং হাসপাতালে তার মৃত্যু হয়। তবে উত্তরপ্রদেশ পুলিশ বিতর্কে জড়ায় রাতের অন্ধকারে মেয়েটির দেহ পরিবারের হাতে তুলে না দিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে পুড়িয়ে দিয়ে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: আগেই ছিল বোমাবাজির অভিযোগ, খারিজ হয় জামিনের আবেদনও, এবার সেই TMC নেতাই গ্রেফতার
আগেই ছিল বোমাবাজির অভিযোগ, খারিজ হয় জামিনের আবেদনও, এবার সেই TMC নেতাই গ্রেফতার
West Bengal News Today Live Updates: ৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
El Nino : স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস
স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস
Birbhum News: বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ৫০ লক্ষ টাকা, ৫০০ গ্রামের বেশি সোনা
Birbhum News: বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ৫০ লক্ষ টাকা, ৫০০ গ্রামের বেশি সোনা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget