এক্সপ্লোর

‘অবৈধ সম্পর্ক’, বিধবা পুত্রবধূ, পুরুষ বন্ধুকে ট্রাক্টরে পিষে হত্যা, গ্রেফতার শ্বশুর, দেওর

৩২ বছর বয়সি মারিয়া লালজারের স্বামী ১০ বছর আগে মারা গিয়েছেন, তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। তাঁর সঙ্গে গ্রামেরই ২৭ বছর বয়সি বিবাহিত যুবক হার্বাক ভাগবতের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ। শ্বশুরবাড়ির সদস্যরা এটা জানতে পেরে তীব্র আপত্তি করে, এমনকী ভাগবতকে হুমকি পর্যন্ত দেয়।

মুম্বই: মহারাষ্ট্রের জালনা জেলায় বাড়ির বউ ও তাঁর পুরুষ বন্ধুকে অবৈধ সম্পর্কের অভিযোগে ট্রাক্টরের তলায় পিষে মেরে ফেলেছে শ্বশুরবাড়ির লোকজন! এমনই মারাত্মক অভিযোগ পেয়ে বাথওয়েল  সম্পত লালজারে ও বিকাশ লালজারে নামে দুই অভিযুক্তকে  গ্রেফতার করল পুলিশ। তারা বাবা ও ছেলে। এ ব্যাপারে আমবাদ থানার ইনস্পেক্টর অনিরুদ্ধ নান্দেকর জানিয়েছেন, দুজনেই ঘাঙ্গসাওয়াঙ্গি তহসিলের ছাপালগাঁও গ্রামের বাসিন্দা। বাথওয়েল ট্রাক্টরের তলায় চাপা পড়ে মৃত মারিয়া নামে মহিলার শ্বশুর, বিকাশ তাঁর দেওর। ৩২ বছর বয়সি  মারিয়া লালজারের স্বামী ১০ বছর আগে মারা  গিয়েছেন, তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। তাঁর সঙ্গে গ্রামেরই ২৭ বছর বয়সি বিবাহিত যুবক হার্বাক ভাগবতের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ। শ্বশুরবাড়ির সদস্যরা এটা জানতে পেরে তীব্র আপত্তি করে, এমনকী ভাগবতকে হুমকি পর্যন্ত দেয়।  আমবাদ থানায় ও জেলার পুলিশ সুপারের কাছে বাপ-ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওরা তাঁকে প্রাণে মেরে ফেলতে পারে বলেও আশঙ্কা জানান ভাগবত। ৩০ মার্চ মারিয়া, ভাগবত পালিয়ে গুজরাত চলে যান।  মারিয়ার পরিবারের লোকজন তাঁর নামে নিখোঁজ ডায়েরি করে থানায়। ২২ এপ্রিল পুলিশ দুজনকে গুজরাত থেকে ফিরিয়ে নিয়ে আসে। গ্রামে ফিরে দুজনে একসঙ্গে থাকছিলেন বলে জানিয়েছে পুলিশ। ২৮ অক্টোবর মোটরসাইকেলে দুজনে কাছের এক গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে বেরলে অভিযুক্ত বিকাশ লালজারে  ট্রাক্টর দিয়ে মোটরবাইকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাঁদের পিষে মারে বলে অভিযোগ। জখম অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার  পথে রাস্তায়ই মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। ভাগবতের স্ত্রী বিকাশ ও তাঁর বাবার বিরুদ্ধে স্বামী ও মারিয়াকে হত্য়ার অভিযোগ তুলেছেন। ইনস্পেক্টর  নান্দেকর বলেছেন, বিকাশ ও তাঁর বাবার বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় মামলা দায়ের করা  হয়েছে। আরও তদন্ত চলছে।

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

ভিডিও

Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget