এক্সপ্লোর

ওয়াশিং মেশিনে কেচে ফেলা ‘জামা’টা আসলে অজগর, চক্ষু চড়কগাছ মহিলার

ফ্লোরিডায় অজগরের উৎপাত প্রায় নিত্যদিনের ঘটনা।

  ফ্লোরিডা: ওয়াশিং মেশিনে ওটা কী? প্রথমে বিশেষ কিছু বোঝেননি এমিলি, ভেবেছিলেন, সাপের মত ডিজাইন করা জামা। তারপর তুলতে গিয়ে দেখেন, জামা নয়, আস্ত একটা অজগর। যাঁরা ফ্যাশন সচেতন, তাঁদের কাছে সাপের চামড়ার ডিজাইনের জিনিসপত্র অত্যন্ত স্বাভাবিক একটা জিনিস। ব্যাগই হোক বা ক্লাচ, স্কার্ফ বা জুতো- সাপের ছাপ থাকে সবেতেই। আবার পোশাকেও সাপের চামড়ার ডিজাইন নতুন কিছু নয়। এতটাই বাস্তবের সাপের গায়ের সঙ্গে মিল থাকে সে সব জামাকাপড়ের, যে একটু দূর থেকে দেখলে গুলিয়ে যেতেই পারে। ঠিক এমনটাই ঘটেছে আমেরিকার ফ্লোরিডার এমিলি ভিসনিকের সঙ্গে। এমিলি থাকেন ওয়েস্ট পাম বিচে। ওয়াশিং মেশিন থেকে কাচা জামাকাপড় বার করছিলেন তিনি। সাপের ছাপ দেওয়া একটা জামা তুলতে গিয়ে তিনি দেখেন, সেটা জামা নয়, অজগর। মুহূর্তের মধ্যে সাপটাকে ওয়াশিং মেশিনে ছুঁড়ে দেন তিনি। তাঁদের বহুতল দেখাশোনার কাজ যাঁরা করেন, তাঁদের ডাকেন সাপটা বার করতে। তিনি বলেছেন, তাঁর কোনও ধারণাই নেই, অজগর কীভাবে তাঁর ওয়াশিং মেশিনে ঢুকল। ফ্লোরিডায় অজগরের উৎপাত প্রায় নিত্যদিনের ঘটনা। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন কমিশন জানিয়েছে, বার্মিজ পাইথনের অস্বাভাবিক হারে সংখ্যাবৃদ্ধির ফলে আঞ্চলিক জীবজন্তুর অস্তিত্ব সংকটে পড়েছে। তাই এখান থেকে যতগুলি সম্ভব পাইথন সরানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে থাইল্যান্ড থেকে আসা এক মহিলার বাথরুমে লুকিয়ে ছিল অজগর। দেখতে পেয়েই তিনি সেটি দু’হাতে চেপে ধরেন। পাল্টা সাপও পাকে পাকে জড়িয়ে ধরে তাঁর হাত কিন্তু অত চাপেও তিনি ছাড়েননি। তাঁর জানুতে সাপটি কামড়েও দেয়।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget