এক্সপ্লোর

Taliban On Afghan Woman : হিজাব পরে একলা বেরোতে পারবেন মহিলারা, তালিবানের মুখে 'উল্টো সুর'

তালিবান শাসনে কট্টরপন্থীদের ফরমানে ওষ্ঠাগত হয়ে উঠেছিল দেশবাসীর প্রাণ। সবথেকে বেশি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছিল মহিলাদের। যদিও এবার কাবুল দখল করেই উল্টো কথা বলছে খোদ তালিবান মুখপাত্র।


নয়াদিল্লি: ক্ষমতার স্বাদ পেয়েই বদলে গেল তালিবানের সুর। নারী স্বাধীনতার ক্ষেত্রে চরম থেকে এবার 'নরমপন্থী' পথ ধরল তালিবান জঙ্গিরা। সংবাদ সংস্থা রয়টার্সকে তালিবান মুখপাত্র জানিয়েছে, একলা বাইরে যেতে পারবেন মহিলারা। তবে সেক্ষেত্রে অবশ্যই হিজাব পরতে হবে তাদের।  

১৯৯৬ থেকে ২০০১ সালের কথা এখনও ভোলেনি আফগানিস্তান।তালিবান শাসনে কট্টরপন্থীদের ফরমানে ওষ্ঠাগত হয়ে উঠেছিল দেশবাসীর প্রাণ। সবথেকে বেশি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছিল মহিলাদের। যদিও এবার কাবুল দখল করেই উল্টো কথা বলছে খোদ তালিবান মুখপাত্র। সংবাদ সংস্থা রয়টার্সকে জঙ্গি গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছে, মহিলাদের তারা সম্মান করে। সেই কারণে এবার থেকে শিক্ষা বা কাজের জন্য একা বাড়ির বাইরে বেরোতে পারবেন মহিলারা। তবে রাস্তায় বেরোনোর আগে অবশ্যই হিজাব পড়তে হবে তাদের। 

এই বলেই অবশ্য থেমে থাকেনি তালিবান মুখপাত্র। সে জানায়, এখন থেকে আদালতেই একমাত্র অপরাধীর বিচার হবে। যেকোনও কারও সমালোচনা করতে পারবে সংবাদমাধ্যম। তবে কোনও ব্যক্তির চরিত্র নিয়ে কাটাছেঁড়া করার অধিকার থাকবে না তাদের। স্বাভাবিকভাবেই তালিবান মুখপাত্রের এই বক্তব্যের সঙ্গে তাদের অতীতকে মেলাতে পারছে না আফগানিস্তানের মহিলারা।রিপোর্ট বলছে, অতীতে কান্দাহারের এক ব্যাঙ্কে কেবল মহিলা বলে কাজ হারাতে হয়েছিল ৯ জনকে। ওই ৯ মহিলার পরিবর্তে তাদের বাড়ির পুরুষদের কাজে যোগ দিতে বলেছিল তালিবান জঙ্গিরা।

রবিবার রাজধানী কাবুল দখল করেছে তালিবান। ক্ষমতার স্বাদ পেয়েই বিদেশিদের বিরুদ্ধে নতুন ফরমান জারি করেছে তারা।যেখানে বলা হয়েছে, আফগানিস্তানে থাকতে হলে তালিবান প্রশাসনের কাছে নাম রেজিস্টার করাতে হবে বিদেশিদের। অন্যথায় দেশে থাকতে পারবেন না তাঁরা। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের দখল নিয়েছে তালিবান জঙ্গিরা। 

এদিকে রবিবার তালিবান কাবুলে প্রবেশ করতেই দেশ ছেড়ে তাজিকিস্তানে পাড়ি দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘনি।তবে তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লা মুহিব।তালিকায় নাম রয়েছে প্রেসিডেন্টের প্রশাসনিক অফিসের প্রধান ফজল মাহমুদ ফজলির। 

আফগান মিডিয়া জানিয়েছে, তালিবান আগ্রাসনের জেরে আগেই দেশ ছেড়েছেন একাধিক সাংসদ। ইতিমধ্যেই পাকিস্তানে আশ্রয় নিয়েছেন আফগান সংসদের অধ্যক্ষ মীর রহমান রহমানি। তাঁর সঙ্গেই ইসলামাবাদের রাস্তায় হেঁটেছেন ইউনুস কানুনি, মুহাম্মদ মুহাকেক, করিম খলিলি, আহমদ ওয়ালি মাসুদ ছাড়াও সাংসদ আহমেদ জিয়া মাসুদ।

আফগান প্রেসিডেন্টের এই দেশ ত্যাগের ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে দেশে। আশরফ ঘনির দেশত্যাগ মেনে নিতে পারেননি ন্যাশনাল রিকন্সিলিয়েশন-এর উচ্চ পরিষদের প্রধান আবদুল্লা আবদুল্লা। এ প্রসঙ্গে তিনি বলেন, ''বিপদের সময় দেশের মানুষ ছেড়ে চলে গেলেন তিনি।আফগান বাসী তাঁর বিচার করবে।'' একটি ভিডিয়ো বার্তায় এই কথা বলেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget