এক্সপ্লোর

World AIDS Day 2021: এইডস সম্পর্কে প্রচলিত ধারণায় বিশ্বাস করেন? রইল আসল তথ্য

World AIDS Day: এইচআইভি (HIV) বা এইডস (AIDS) সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস (World Aids Day) পালন করা হয়। শারীরিক সমস্যার পাশাপাশি রোগীদের সমাজের সঙ্গেও লড়াই করতে হয়।

নয়াদিল্লি: শারীরিক সমস্যার পাশাপাশি এইচআইভি (HIV) বা এইডস (AIDS) রোগীদের সমাজের বদ্ধমূল কিছু ধারণার সঙ্গেও লড়াই করতে হয়। যা সংশ্লিষ্ট রোগীকে শারীরিকভাবে তো বটেই মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। বছর পর বছর ধরে এই রোগের সঙ্গে লড়াই করতে করতে বাড়তে পারে এই ধরনের সমস্যাও।

এইচআইভি বা এইডস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস (World Aids Day) পালন করা হয়। সচেতনতা বাড়ানোর পাশাপাশি যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের স্মরণ করা এবং চিকিৎসা পরিষেবা সম্পর্কে নানা তথ্য জানানোর জন্য এই দিন পালিত হয় প্রতিবছর। এইচআইভি বা এইডস নিয়ে অনেক প্রচলিত ধ্যান ধারণা রয়েছে, যার সত্যতা যাচাই করা দরকার। বিশ্ব এইডস দিবসে হায়দরাবাদের যশোদা হাসপাতালের (Yashoda Hospital) চিকিৎসক দিলীপ গুড়ে এমনই কিছু প্রচলিত ধারণা (Myth) ও ফ্যাক্ট (Fact) সম্পর্কে জানালেন।

 

প্রচলিত ধারণা: এইচআইভি কাশি, স্পর্শ, হাত নাড়ানো ইত্যাদির মাধ্যমে ছড়ায়।

ফ্যাক্ট: যতক্ষণ পর্যন্ত না ত্বকের সঙ্গে ঘর্ষণ হচ্ছে ততক্ষণ সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নেই।

প্রচলিত ধারণা: এইচআইভি ধরা পড়ার কয়েক মাসের মধ্যে মৃত্যু নিশ্চিত

ফ্যাক্ট: অত্যাধুনিক ওষুধ এবং চিকিৎসার মাধ্যমে কয়েক দশক আয়ু বৃদ্ধি সম্ভব।

প্রচলিত ধারণা: এইচআইভি পজিটিভ মহিলা গর্ভবতী হলে সন্তানও এইচআইভি পজিটিভ হবে

ফ্যাক্ট: অ্যান্টিরেট্রোভাইরাল চিকিত্সা, এবং সিজারিয়ান পদ্ধতি সহ অন্যান্য সতর্কতা অবলম্বনের মাধ্যমে নবজাতকদের মধ্যে সংক্রমণের ঝুঁকি ২ শতাংশের কম নামিয়ে আনা যেতে পারে।

প্রচলিত ধারণা: এইচআইভি একটি ভাইরাল রোগ। অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল ওষুধের প্রয়োজন নেই।

ফ্যাক্ট: এইচআইভি রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই দুর্বল করে দেয় যে সাধারণ ব্যাকটেরিয়া এবং ছত্রাক আক্রমণ করতে পারে।  CD 4 কাউন্টের উপর ভিত্তি করে প্রফিল্যাকটিক অ্যান্টিব্যাকটেরিয়াল বা  অ্যান্টিফাঙ্গাল ওষুধের প্রয়োজন হতে পারে।

প্রচলিত ধারণা: এইচআইভি পজিটিভ রোগীরা ঘনিষ্ঠ হলে কোনও ঝুঁকি নেই।

ফ্যাক্ট: এইচআইভির অনেক স্ট্রেন আছে। সুরক্ষা ছাড়া যৌন সম্পর্ক স্ট্রেনের বিবর্তন ঘটাতে পারে। যা তুলনায় আরও সংক্রামকও হতে পারে।  

প্রচলিত ধারণা: কোনও উপসর্গ নেই, ফলে এইচআইভি পজিটিভ না।

ফ্যাক্ট: এইচআইভির উপসর্গ সামনে আসতে কয়েক বছর সময় লাগতে পারে। একমাত্র পরীক্ষার মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব।

প্রচলিত ধারণা: এমন কিছু ওষুধ আছে যা যৌন সম্পর্কে পর খেলে আগেই প্রতিরোধ করা যায় এইচআইভি।

ফ্যাক্ট: ঝুঁকি শূন্য একেবারেই হয়ে যায় না।

প্রচলিত ধারণা: এইচআইভি সংক্রমিত রোগীর সঙ্গে খাবার, পানীয় এবং রান্নার বাসন ভাগ করে নিলে অন্য জনের এইচআইভি হওয়ার ঝুঁকি থাকে।

ফ্যাক্ট: খাবার, পানীয় বা রান্নার পাত্র ভাগ করে নেওয়ার মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে না

প্রচলিত ধারণা: এইচআইভি পোকামাকড় এবং পোষ্যের মাধ্যমে ছড়ায়।

ফ্যাক্ট: এইচআইভি পোকামাকড়, মশা ইত্যাদির মাধ্যমে ছড়ায় না।

প্রচলিত ধারণা: চিকিৎসা চলছে তাই ভাইরাস ছড়াতে পারব না।

ফ্যাক্ট: এইচআইভি চিকিৎসা ভাইরাস  পরিমাণকে নগণ্য পর্যায়ে নামিয়ে আনতে পারে। কিন্তু চিকিৎসা সত্ত্বেও আপনি সংক্রামক হতে পারেন।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget