এক্সপ্লোর

আজ বিশ্বকাপ অভিযান শুরু ব্রাজিলের, নেইমারদের সামনে সুইস-ব্রিগেড

মস্কো: চার বছর আগের অতীত ভুলে আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল। প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড। ৭-১। নেহাত একটা স্কোরলাইন নয়। একটা ক্ষত। যেখান থেকে চুঁইয়ে পড়ে দুঃস্বপ্ন, মাঝে মাঝে, এখনও। ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনাল। জার্মানির কাছে ৭-১ গোলের হার। চার বছর আগের সেই নেমেসিস ভুলে একটা নতুন ইতিহাস গড়তে চান নেইমাররা। ২০১৬-তে টিম সেলেকাওয়ের দায়িত্ব হাতে নেওয়ার পর দলটার খোলনলচে বদলে ফেলেছেন কোচ টিটে। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সময় কনমেবল তালিকায় ৬ নম্বরে ছিল ব্রাজিল। তারপর? কোয়ালিফায়ারে পরপর ৯ টা জয়। কনমেবল থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাশিয়ার গেটপাস পকেটে পুরে ফেলে নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, ফিলিপে কুটিনহোদের ব্রাজিল। চোট পুরো না সারলেও প্রস্তুতি ম্যাচে অনবদ্য গোল নেইমারের। অতীত ঝেড়ে ফেলে এবার সামনের দিকে তাকাতে চান। নেইমার বলছেন, ‘বিশ্বকাপ পৃথিবীর সেরা টুর্নামেন্ট। আমরা সেরা খেলাটা দিতে চাই, চ্যাম্পিয়ন হতে চাই। এই বিশ্বকাপটা আমার।’ রবিবার সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে সেলেকাও ব্রিগেড। নেইমার বাহিনীর সামনে রয়েছে সুইস আর্মি। সুইৎজারল্যান্ডের আশা-ভরসা জারদান শাকিরি। তাঁর নেতৃত্বে সুইসরা কতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে সেটাই দেখার। হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপে বিস্ফোরক শুরু রোনাল্ডোর। পেনাল্টি মিস করে আইসল্যান্ড ম্যাচে আটকে গিয়েছেন মেসি। রবিবার কি নেইমারদের হাতে আরও একটা মহাকাব্য? না কি অবিশ্বাস্য কোনও ফলাফল? অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
Arms Recovery News: হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
NCPI ON 21 July: দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির
দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget