এক্সপ্লোর

World Inequality Report 2022: ভারত 'দরিদ্র এবং চরম অসাম্যর দেশ', বিশ্ব রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

India ‘Poor & Very Unequal Country' in Report: এক শ্রেণির মানুষের হাতে সম্পদ প্রায় নেই বললেই চলে, আবার যাঁদের প্রাচুর্য্য বেশি তাঁদের সম্পদের পরিমাণ বাড়ছে ক্রমাগত।

নয়া দিল্লি: সম্প্রতি বিশ্ব বৈষম্য রিপোর্টে (World Inequality Report) দেখা গেল বিশ্বের অন্যতম গরীব দেশের মধ্যে রয়েছে ভারতের নাম। শুধু তাই নয় ‘চরম অসাম্যের দেশ’হিসেবেও উল্লেখ করা হয়েছে ভারতের নাম। অর্থাৎ ভারতের এক শ্রেণির মানুষের হাতে সম্পদ প্রায় নেই বললেই চলে, আবার যাঁদের প্রাচুর্য্য বেশি তাঁদের সম্পদের পরিমাণ বাড়ছে ক্রমাগত। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ট্রেন্ড দেশের আগামী দিনের জন্য চিন্তার। 

রিপোর্ট এ বলা হয়েছে, এই বছর, দেশের মোট জাতীয় আয়ের এক-পঞ্চমাংশেরও বেশি (২১.৭%) উপার্জন করেছে অর্থনৈতিক দিক থেকে জনসংখ্যার শীর্ষ থাকা ১ শতাংশ মানুষ। পরিসংখ্যান অনুসারে জাতীয় আয়ের ৫৭ শতাংশের মালিক ছিল জনসংখ্যার উপরের দিকের ১০ শতাংশে। আর সেখানে নীচের ৫০ শতাংশের উপার্জন, জাতীয় আয়ের মাত্র ১৩.১ শতাংশ। সংবাদ সংস্থা পিটিআই-এর জানায়, এই রিপোর্টটি World Inequality Lab-এর কো-ডিরেক্টর লুকাস চ্যান্সেল এবং ফরাসি অর্থনীতিবিদ টমাস পিকেটি সহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ লিখেছেন। 

এই রিপোর্টের মুখবন্ধ লিখেছেন নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডুফলো। সেখানেই দুই অর্থনীতিবিদ লিখেছেন, বিশ্বের যে সব দেশে অসাম্য চরমে, ভারত এখন তার মধ্যে পড়ছে। ২০২১ সালে ক্রয় ক্ষমতা সমতার ভিত্তিতে, ভারতীয় প্রাপ্তবয়স্ক জনসংখ্যার জাতীয় গড় আয় ছিল বছরে ২,০৪,২০০ টাকা। তবে, জনসংখ্যার নীচের ৫০ শতাংশ মানুষের বার্ষিক আয় ছিল গড়ে ৫৩,৬১০ টাকা। অর্থাৎ জাতীয় গড় আয়ের থেকে নিচের ৫০ শতাংশ মানুষের আয় ছিল প্রায় দেড় লক্ষ টাকা কম।  

দেশের পরিসংখ্যান থেকে জানা যায়, একটি ভারতীয় পরিবারের গড় সম্পদের মূল্য ৯,৮৩,০১০ টাকা। সম্পদের ক্ষেত্রে অসাম্যের মাত্রা আরও বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, দেশের জনসংখ্যার নীচের ৫০ শতাংশ মানুষের 'প্রায় কিছুই' নেই, গড় সম্পদ মাত্র ৬৬,২৮০ টাকা। মধ্যবিত্তরাও তুলনামূলকভাবে অনেক গরীব। দেশের মোট সম্পদের ২৯.৫ শতাংশের মালিকানা আছে মধ্যবিত্তদের হাতে। অর্থনীতিবিদদের কথায়, কোটিপতিদের সম্পদের পরিমাণ আরও বেড়েছে। নীচের সারির অর্ধেক মানুষের কাছে এই ধনীদের তুলনায় মাত্র ২ শতাংশ সম্পদ রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
News Live : দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
BJP Tiranga Yatra:
"ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ..", কটাক্ষ সজলের, ধৃতদের সঙ্গে কাদের যোগসাজশ ? BJP-র তিরঙ্গা যাত্রা থেকে বড় দাবি তাপসের

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget