এক্সপ্লোর

তুরস্কে জোড়া গাড়ি বিস্ফোরণ, নিহত ৬, জখম শতাধিক

আঙ্কারা: ফের জঙ্গি হানার কবলে তুরস্ক। দেশের পূর্ব প্রান্তের ভ্যান লেক প্রদেশে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। সংবাদসংস্থা সূত্রে খবর, ভ্যান লেকের একটি থানায় প্রথম বিস্ফোরণ ঘটে। তাতে এক পুলিশ অফিসার এবং ২ জন সাধারণ নাগরিক নিহত হন। ২০ জন পুলিশ অফিসার সমেত বহু মানুষ জখম হন। এর কয়েক ঘণ্টা পরেই তুরস্কের এলাজিগ শহরে পুলিশের সদর দফতরে দ্বিতীয় হামলা হয়। সেখানে কমপক্ষে ৩ জন পুলিশ অফিসার নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১০০ জন। শহরের ডেপুটি মেয়র মাহমুদ ভারোল জানান, বিস্ফোরণটি দফতরের মধ্যে গাড়ি পার্কিং লটে হয়। বিস্ফোরণের ফলে বহু গাড়িতে আগুন ধরে যায়। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় গাড়িগুলি দূরে গিয়ে উল্টো হয়ে ছিটকে পড়ছে। চারতালা সদর দফতরের একটা অংশ প্রায় উড়ে গিয়েছে। হামলার নেপথ্যে কুর্দ জঙ্গিরা রয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। তারা জানিয়েছে, গত সপ্তাহেই তুরস্কের পুলিশ বাহিনীর ওপর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছিল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কম্যান্ডার চেমিল বায়িক। ফলে, এদিনের হামলার পেছনে কুর্দ জঙ্গিদের দিকেই আঙুল উঠছে। প্রসঙ্গত, শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর গত বছর থেকে পিকেকে এবং তুরস্ক নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে। সেই থেকে প্রায় ৬০০ জন নিরাপত্তাকর্মী মারা গিয়েছেন। অন্যদিকে কয়েক হাজার জঙ্গি খতম হয়েছে। দুই পক্ষের মাঝে পড়ে কয়েক’শ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে উঠে এসেছে রাষ্ট্রসংঘের রিপোর্টে।    

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget