এক্সপ্লোর

ইউক্রেনে ছুরির ঘায়ে মৃত্যু ২ ভারতীয় পড়ুয়ার, জখম ১

নয়াদিল্লি: ইউক্রেনে উঝগরদ মেডিকেল কলেজে পাঠরত ভারতীয় ছাত্রদের ওপর হামলা। মৃত দুই পড়ুয়া। গুরুতর আহত ১। তাঁদের ওপর ছুরি নিয়ে হামলা করা হয়। এ ঘটনায় ইউক্রেনের কয়েকজন নাগরিককে পাকড়াও করেছে সে দেশের পুলিশ। মর্মান্তিক ঘটনাটির কথা ট্যুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি লিখেছেন, বেদনার সঙ্গে জানাচ্ছি, দুই ভারতীয় ছাত্র মুজফফরনগরের প্রণব শান্ডিল্য ও গাজিয়াবাদের অঙ্কুর সিংহকে ইউক্রেনে ১০ এপ্রিল ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। আগ্রার ইন্দরজিত সিংহ চৌহানের চিকিত্সা চলছে হাসপাতালে। তিনি জানিয়েছেন, চৌহানের বিবৃতির ভিত্তিতে পুলিশ ইউক্রেন সীমান্ত পেরনোর সময় কয়েকজন ইউক্রেনীয় নাগরিককে আটক করেছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, তাদের হেফাজত থেকে ভারতীয় পড়ুয়াদের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র ও রক্তমাখা ছোরা উদ্ধার হয়েছে বলে খবর। সুষমা বলেছেন, আমাদের দূতাবাস সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। গোটা ঘটনাটি তাদের নজরে রয়েছে। নিহত ছাত্রদের পরিবারবর্গের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। তাদের যাবতীয় সহায়তার  আশ্বাস দিচ্ছি। স্বরূপ জানান, রবিবার ভোররাতে তিন ইউক্রেনীয় নাগরিক ওই ছাত্রদের ওপর হামলা করে। শান্ডিল্য ও সিংহ ওই কলেজের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়া। তিনি বলেন,  দূতাবাসের তরফে  নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। দুজনের দেহ ভারতে  পাঠানোর ব্যাপারে যাবতীয় পদ্ধতি-প্রক্রিয়া পালনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানকার বাকি ভারতীয় ছাত্রদের নিরাপত্তার ব্যাপারেও ইউক্রেনের বিদেশ দফতরের সঙ্গে কথা বলেছে ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ। কিয়েভের ভারতীয় দূতাবাস কোন পরিস্থিতিতে ভারতীয় ছাত্রদের আক্রান্ত হতে হল, সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছে বলে জানান স্বরূপ।              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget