এক্সপ্লোর

৫০০ কোটি ডলারের ডিল, চিন থেকে অন্তত ৮টি সাবমেরিন নিচ্ছে পাকিস্তান

ইসলামাবাদ: প্রায় ৫০০ কোটি ডলারের ডিল হয়েছে পাকিস্তান, চিনের। ডিল অনুসারে চিনের কাছ থেকে ২০২৮ সালের মধ্যে কম করে আটটি সংশোধিত ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন কিনছে পাকিস্তান। হয়েছে। বলা হচ্ছে, এর আগে এত বড় অস্ত্র রপ্তানির ডিল কখনও পায়নি চিন। পাকিস্তানের পরবর্তী প্রজন্মের সাবমেরিন কর্মসূচির প্রধান ও উচ্চপদস্থ নৌ-অফিসাররা গত ২৬ আগস্ট ন্যাশনাল অ্যাসেম্বলির প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যদের ওই ডিলের ব্যাপারে অবহিত করেন বলে সরকারি পাক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। রেডিও পাকিস্তান-এর খবর, কমিটি সদস্যদের সামনে নৌ অফিসারদের পেশ করা বক্তব্যেই পরিষ্কার, পরবর্তী প্রজন্মের সাবমেরিন জোগাড় করার কর্মসূচি বাস্তবায়িত হওয়ার পথে এগচ্ছে। গত এপ্রিলেই পাক নৌবাহিনীর এক সিনিয়র অফিসার ঘোষণা করেন, আটটি সাবমেরিনের মধ্যে চারটি তৈরির বরাত পেয়েছে করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। এই সাবমেরিনগুলিতে এমন এক প্রপালশন সিস্টেম থাকবে যা বাতাসের ওপর নির্ভরশীল নয়। ‘সবরকম পরিস্থিতিতে পাশে থাকা বন্ধু’ বলে পরিচিত চিন সাবমেরিন প্রজেক্টের খরচ মেটাতে পাকিস্তানকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করে দেবে বলেও শোনা যাচ্ছে। তবে চিনের শিপবিল্ডিং ট্রেডিং কোম্পানি ঠিক কী ধরনের সাবমেরিন পাকিস্তানের নৌবাহিনীকে দেবে, সে ব্যাপারে সরকারি ভাবে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এ নিয়ে জল্পনা রয়েছে অনেকদিনের। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান, নতুন সাবমেরিনগুলি চিনের পিপলস লিবারেশন আর্মি নেভির ০৩৯ ও ০৪১ ইউয়ান স্তরের প্রচলিত অ্যাটাক সাবমেরিনই হবে। প্রথম চারটি সাবমেরিন ২০২৩ সালের শেষে পাঠানো হতে পারে। বাকি চারটি ২০২৮ নাগাদ করাচিতে যন্ত্রাংশ এনে জোড়া দেওয়া হবে। উল্লেখ্য, পাকিস্তানের সামরিক যন্ত্রাংশের সবচেয়ে বড় সরবরাহকারী হল চিন। যুদ্ধের ট্যাংক, নৌবাহিনীর জাহাজ, সামরিক জেটবিমান—এগুলি রয়েছে যন্ত্রাংশের মধ্যে। দু দেশ যৌথভাবে জে-১৭ থান্ডার যুদ্ধবিমানও তৈরি করছে। পাকিস্তানের সাবমেরিনের ভাঁড়ারে রয়েছে পাঁচটি অ্যাগোস্টা। দুটি অ্যাগোস্টা ৭০, তিনটি অ্যাগোস্টা ৯০ বি। আর আছে তিনটি এমজি ১১০ মিনিয়েচার সাবমেরিন।

সেরা শিরোনাম

FlyDubai Incident: দ্বৈত নাগরিকত্ব নেই, তাও ইজ়রায়েলগামী বিমানের পাইলট? ফ্লাইদুবাই-হাইজ্যাককাণ্ডে একাধিক প্রশ্ন, উত্তর অধরা
দ্বৈত নাগরিকত্ব নেই, তাও ইজ়রায়েলগামী বিমানের পাইলট? ফ্লাইদুবাই-হাইজ্যাককাণ্ডে একাধিক প্রশ্ন, উত্তর অধরা
FlyDubai Israel Services: বিমান হাইজ্যাকের চেষ্টা, না কি অন্য কিছু? আপাতত ইজ়রায়েলে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত, কী বলছে FlyDubai?
বিমান হাইজ্যাকের চেষ্টা, না কি অন্য কিছু? আপাতত ইজ়রায়েলে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত, কী বলছে FlyDubai?
FlyDubai Plane Hijack Fears: বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় বলছিলেন, ‘দুই সন্তান আছে আমার’, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?
বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় বলছিলেন, ‘দুই সন্তান আছে আমার’, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?
FlyDubai Plane Hijack Fears: মাঝ আকাশে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় যুবক, নিজে ক্ষতবিক্ষত হয়ে বাঁচালেন ১৮০ জন যাত্রীকে, আর একটা 9/11 আটকে দিলেন
মাঝ আকাশে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় যুবক, নিজে ক্ষতবিক্ষত হয়ে বাঁচালেন ১৮০ জন যাত্রীকে, আর একটা 9/11 আটকে দিলেন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget