এক্সপ্লোর

পাকিস্তানে ভোটের দিনই কোয়েটায় পোলিং বুথের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, বিভিন্ন জায়গায় হিংসা, মৃত অন্তত ৩৪

করাচি/পেশোয়ার: পাকিস্তানে সাধারণ নির্বাচনের দিনও বিভিন্ন জায়গা থেকে হিংসা-বিস্ফোরণের খবর আসছে। বালোচিস্তান প্রদেশের কোয়েটা শহরে একটি পোলিং বুথের বাইরে শক্তিশালী আত্মঘাতী বিস্ফোরণে পাঁচ পুলিশকর্মী ও দুই নাবালক সহ অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৩০ জন। খাইবার পাখতুনখাওয়ার সোয়াবি জেলায় একটি পোলিং বুথের বাইরে আওয়ামি ন্যাশনাল পার্টির কর্মীদের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। দু’দলের কর্মীরাই একে অপরের দিকে গুলি চালাতে থাকেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক কর্মীর মৃত্যু হয় এবং দু’জন জখম হন। দিঘরি অঞ্চলে একটি পোলিং বুথের বাইরে গুলিতে জখম হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লারকানা অঞ্চলে একটি রাজনৈতিক দলের শিবিরের কাছে বোমা ফেটে চারজন জখম হয়েছেন। কোয়েটার ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক ইজাজ গোরায়া জানিয়েছেন, ‘কোয়েটার ইস্টার্ন বাইপাসের কাছে ওই পোলিং বুথে ঢোকার চেষ্টা করছিল আত্মঘাতী জঙ্গি। কিন্তু অনেক নিরাপত্তারক্ষী থাকায় সে বুথে ঢুকতে না পেরে বাইরেই একটি পুলিশ ভ্যানের কাছে বিস্ফোরণ ঘটায়। ৩১ জনের মৃত্যু হয়েছে এবং জখম অবস্থায় ৩২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ নির্বাচন উপলক্ষে দেশজুড়ে ৩,৭০,০০০ জওয়ান মোতায়েন করেছে পাক সেনাবাহিনী। এছাড়া ৪,৫০,০০০ পুলিশকর্মীও মোতায়েন করা হয়েছে। কিন্তু তাতেও হিংসা রোখা যায়নি। কোয়েটার ডিআইজি আবদুল রজ্জাক চিমার কনভয়ও আক্রান্ত হয়েছে। ডিআইজি অবশ্য নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে। পিএমএল-এন প্রধান শাহবাজ শরিফ আত্মঘাতী বিস্ফোরণের নিন্দা করে বলেছেন, ‘মানুষ যখন ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন, তখন কোয়েটায় সন্ত্রাসবাদী হামলায় পুলিশ আধিকারিক সহ নিরপরাধ মানুষের মৃত্যু এবং জখম হওয়ার খবর হৃদয়বিদারক। শোকস্তব্ধ পরিবারগুলিকে সমবেদনা জানাই।’ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানও সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে বলেছেন, ‘পাকিস্তানের শত্রুরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর লক্ষ্যেই কোয়েটায় নিন্দনীয় সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। নিরপরাধ মানুষের মৃত্যু দুঃখজনক। পাকিস্তানিদের ভোট দিয়ে সন্ত্রাসবাদীদের পরাস্ত করতে হবে।’ পাকিস্তানে আজ সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে। ৮৫ হাজারেরও বেশি বুথে ভোটপর্ব চলছে। সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরপরেই শুরু হবে গণনা। ২৪ ঘণ্টার মধ্যেই জানা যাবে ফল।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget