এক্সপ্লোর

Highest Arctic Temperature: চরম উষ্ণ তাপমাত্রা শীতলতম সাইবেরিয়ায়, আসন্ন বিপদের সতর্কতা দিলেন গবেষকরা

Siberia Temperature: মঙ্গলবার রাষ্ট্রসংঘের তরফে সাইবেরিয়ার যে তাপমাত্রার চিত্র তুলে ধরা হয়েছে তা যথেষ্ট চিন্তার। সাইবেরিয়াতে ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠল তাপমাত্রার পারদ।

নয়া দিল্লি: পৃথিবীর শীতলতম দেশগুলির মধ্যে একটি হল সাইবেরিয়া। মঙ্গলবার রাষ্ট্রসংঘের তরফে সাইবেরিয়ার যে তাপমাত্রার চিত্র তুলে ধরা হয়েছে তা যথেষ্ট চিন্তার। সাইবেরিয়াতে ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠল তাপমাত্রার পারদ। যা রেকর্ড বৃদ্ধি হিসেবে স্বীকৃতি পেল রাষ্ট্রসংঘের তরফে। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)সেক্রেটারি-জেনারেল পেটেরি তালাস এক বিবৃতিতে বলেছেন যে এই রিপোর্টের তথ্য থেকে জানা যায় যে আগামী দিনে জলবায়ু পরিবর্তন বড়সড় বিপদের সংকেত বহন করছে। 

WMO হল আবহাওয়া, জলবায়ু এবং জলের উপর কাজ করা একটি গুরুত্বপূর্ণ বডি। ২০ জুন ২০২০-তে রাশিয়ান শহর ভার্খোয়ানস্কে ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই তাপমাত্রা সাইবেরিয়াতে একটি তাপপ্রবাহের সময় পর্যবেক্ষণ করা হয়েছিল। দেখা গেছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গড়  তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের বরফের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাইবেরিয়াতে তাপপ্রবাহ ২০২০ সালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা বিশ্বব্যাপী রেকর্ডে তিনটি উষ্ণতম বছরের মধ্যে একটি হিসাবে মনোনীত হয়েছে।

আরও পড়ুন, যাত্রীদের লাগেজ রাখতে এসে ঘুমে কাদা, কার্গোয় বন্দি কর্মীকে নিয়েই উড়ে গেল বিমান

অধ্যাপক তালাসের উদ্ধৃতি দিয়ে, WMO বিবৃতিতে বলা হয়েছে যে সংস্থার তদন্তকারীরা বর্তমানে বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে এই বছর এবং আগের বছর রেকর্ড করা ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ। এই গ্রীষ্মে ইতালীয় দ্বীপ সিসিলিতে তাপমাত্রা ছিল প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। আর্কটিক বিশ্বের দ্রুততম উষ্ণায়ন অঞ্চলগুলির মধ্যে একটি। 

আরও পড়ুন, বয়ফ্রেন্ডকে বিয়ে করতে গণধর্ষণের মিথ্যে নাটক সাজালেন উনিশের কিশোরী

চরম তাপমাত্রা এবং চলমান জলবায়ু পরিবর্তনের কারণে গোটা এলাকার জলবায়ু ও প্রাণীকূলেও বিশাল পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেটিওরোলজির ডাঃ ব্লেয়ার ট্রেইন বলেছেন যে আমাদের জলবায়ুর "সবচেয়ে  চরম"ভাবে পরিবর্তিত হচ্ছে তার প্রমাণের একটি নির্ভরযোগ্য ভিত্তি থাকার জন্য এই ধরণের রেকর্ডগুলি যাচাই করা গুরুত্বপূর্ণ।   

সেরা শিরোনাম

Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
Bangladesh News: ‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Uber Driver Killed: নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে
নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget