এক্সপ্লোর

Viral News: যাত্রীদের লাগেজ রাখতে এসে ঘুমে কাদা, কার্গোয় বন্দি কর্মীকে নিয়েই উড়ে গেল বিমান

IndiGo Worker Fell Asleep: বিমানের পেটের মধ্যে বন্দি উড়ান কর্মী। বন্ধ কার্গোর দরজা। শত চিৎকারে শোনার লোক নেই। এ কোনও সিনেমার দৃশ্য না। একেবারে রিয়েল লাইফ অভিজ্ঞতা।

নয়া দিল্লি: দায়িত্ব ছিল বিমানের মধ্যে যাত্রীদের লাগেজ গুছিয়ে রেখে নেমে যাবেন, কিন্তু যখন চোখ খুললেন দেখলেন বিমানের পেটের মধ্যে বন্দি তিনি। বন্ধ কার্গোর দরজা। শত চিৎকারে শোনার লোক নেই। এ কোনও সিনেমার দৃশ্য না। একেবারে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। 

জানা গিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন্সের একটি মুম্বাই-আবু ধাবি ফ্লাইটের কার্গোতে লাগেজ ভর্তি করতে এসেছিলেন ইন্ডিগোর এক কর্মী। এই কাজ করতে এসেই বিপাকে পড়ে যান। তাঁকে নিয়েই মুম্বই থেকে আরব আমিরশাহী পৌঁছে গিয়েছে উড়ানটি। তবে আধিকারিকরা জানিয়েছেন সেখানে নিরাপদেই পাওয়া গিয়েছিল তাঁকে। বিমানে লাগেজ লোড করার পর রবিবারের ফ্লাইটে প্রাইভেট ক্যারিয়ারের একটি লোডার কার্গো বগিতে লাগেজের পিছনে ঘুমিয়ে পড়েন ওই কর্মী। 

ডিজিসিএ-এর তরফে জানান হয়, মুম্বই বিমানবন্দর থেকে  বিমানটি ওড়ার আগেই বন্ধ হয়ে যায় কার্গোর দরজা। সেই সময়ই সম্বিৎ ফেরে ওই কর্মীর। কিন্তু ততক্ষণে যা অঘটন ঘটার ঘটে গিয়েছে। বিমানটি সংযুক্ত আরব আমিরশাহীতে অবতরণ করার পরে, আবুধাবি কর্তৃপক্ষ উদ্ধার করে ওই কর্মীকে। এরপর তাঁর একটি মেডিকেল পরীক্ষা। কত ঘণ্টা কার্গোয় বন্দি থাকার জন্য শারীরিক ধকল পড়লেও তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানান হয়েছে। মেডিকেল পরীক্ষায় তাঁর সব রিপোর্ট স্বাভাবিক এসেছে। 

আরও পড়ুন, কাগজহীন হতে চলেছে এই দেশ, নতুন সিদ্ধান্তে সাশ্রয় কয়েক কোটি টাকা

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) অফিসাররা জানিয়েছেন, আবুধাবিতে কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরে, তাঁকে একই বিমানে যাত্রী হিসাবে মুম্বাইতে ফেরত পাঠানো হয়েছিল। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত বিমান সংস্থার কর্মীদের তদন্তের মুখোমুখি পড়তে হয়েছে। অনেককেই বহিষ্কারও করা হয়েছে এই ঘটনায়। কীভাবে একজন কর্মী আটকে রইল সেখানে? তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। 

এই বিষয়ে জানতে চাইলে ইন্ডিগোর একজন মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "আমরা ঘটনাটি সম্পর্কে অবগত আছি এবং প্রয়োজনীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।"

সেরা শিরোনাম

Water Crisis in Maharashtra: জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget