এক্সপ্লোর

গত দুই মাসে ভারত থেকে ফিরেছেন বাংলাদেশের ৪৪৫ জন, জানালেন বিজিবি কর্তা

সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জী (এনআরসি) নিয়ে ভারতে জোর বিতর্ক চলছে। অসমে গত ৩১ আগস্ট নাগরিকপঞ্জী প্রকাশিত হয়েছে। এই ঘটনার মধ্যেই গত দুই মাসে মোট ৪৪৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের আধা সামরিক বাহিনীর প্রধান।

ঢাকা: সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জী (এনআরসি) নিয়ে ভারতে জোর বিতর্ক চলছে। অসমে গত ৩১ আগস্ট নাগরিকপঞ্জী প্রকাশিত হয়েছে। এই ঘটনার মধ্যেই গত দুই মাসে মোট ৪৪৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের আধা সামরিক বাহিনীর প্রধান। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মহম্মদ সাফিনুল ইসলাম এক সাংবাদিক বৈঠকে এই সংখ্যার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত থেকে সীমান্তে পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে ঢুকে পড়ার জন্য ২০১৯-এ প্রায় এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নভেম্বর ও ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরেছেন ৪৪৫ জন। স্থানীয় প্রশাসনিক কর্তাদের মাধ্যমে তাঁদের পরিচয় যাচাইয়ের পর বিজিবি জানতে পেরেছে যে, এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশি। এ কথা জানিয়ে ইসলাম বলেছেন, বেআইনিভাবে প্রবেশের জন্য তাঁদের বিরুদ্ধে ২৫৩ টি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এদের মধ্যে রয়েছে তিনজন মানব পাচারকারীও। বিজিবি ডিরেক্টর জানিয়েছেন, এই অবৈধ প্রবেশের ঘটনা নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে কোনও ধরনের উত্তেজনা তৈরি হয়নি। গত সপ্তাহেই ইসলাম ভারত সফরে গিয়েছিলেন। তিনি বলেছেন যে, এনআরসি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীন বিষয় এবং দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতার বাতাবরণ রয়েছে। ইসলাম জানিয়েছেন, কর্তব্য অনুযায়ী বিজিবি সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের কাজ চালিয়ে যাবে বিজিবি। বিএসএফের সঙ্গে ডিজি পর্যায়ের আলোচনার জন্য দ্বিপাক্ষিক ভারত সফরে এসেছিল ইসলামের নেতৃত্বাধীন বিজিবি-র প্রতিনিধি দল। গত ২৬-২৯ ডিসেম্বর দুই পক্ষের আলোচনা হয়েছিল। বৈঠকে সীমান্ত পেরিয়ে চোরাচালান, দুষ্কৃতী কার্যকলাপ সহ ৪,০৯৬ কিমি দীর্ঘ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের উত্তরে ইসলাম জানিয়েছেন, এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget