এক্সপ্লোর

ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি ব্রিটেন- টানটান উত্তেজনার মধ্যে চলছে গণভোট

লন্ডন:  ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে চায় না তরুণ প্রজন্ম। কিন্তু বয়স্করা বিশেষ আশাবাদী নন, তাঁদের ধারণা, ইউরোপীয় ইউনিয়নে থাকা মানে আর্থিকভাবে দুর্বল সদস্য দেশগুলির দায় নিজেদের ঘাড়ে নিয়ে অর্থনীতিকে আরও দুর্বল করা। কোন মতের পাল্লা ভারী, তা বৃহস্পতিবারই জেনে যাবে গোটা বিশ্ব। তবে আপাতত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই গণভোটে, যার পোশাকি নাম ব্রিটেন এক্সিট, এক কথায় ব্রেক্সিট। ব্রিটিশ সরকার আগেই জানিয়েছে, গণভোটের রায় যেদিকেই যাক, তা মান্য করবে সরকার। অর্থাৎ যদি ব্রেক্সিটপন্থীরা ভোটে জেতেন, ব্রিটেনই হবে প্রথম দেশ যারা ইইউ থেকে বেরিয়ে যাবে। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, গণভোটে কী ফল হবে, তা বোঝা কার্যত অসম্ভব। যাঁরা ইইউ-এর ছাতা থেকে বেরিয়ে আসতে চাইছেন, তাঁরা ৪৫ শতাংশ আর থাকতে চাইছেন ৪৪ শতাংশ। ৯ শতাংশের সিদ্ধান্ত নিয়ে দোটানা রয়েছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চান, দেশ থাকুক ইইউ-তেই। যদিও তাঁর দল কনজারভেটিভ পার্টির মধ্যেই এ নিয়ে মতবিরোধ রয়েছে। বিরোধী লেবার পার্টি, এসএনপি-রাও চায় ইউনিয়নে থাকতে, কারণ তার ফলে ইউনিয়নের অন্যান্য সদস্য দেশগুলিতে ব্রিটেনের ব্যবসা করা সহজ। একই কথা বলেছে ইইউ সদস্য ফ্রান্স ও জার্মানি। আইএমএফ ও শিল্পপতিরাও ব্রেক্সিটের বিপক্ষে। কিন্তু ব্রেক্সিটপন্থী ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্ট পার্টি চায়, ইইউ থেকে বেরিয়ে যেতে, কারণ, প্রতি বছর সদস্যপদের চাঁদা বাবদ ব্রিটেন বেশ কয়েকহাজার পাউন্ড দেয়, বিনিময়ে তেমন কিছু পায় না। বিশেষত ইইউ-এর দেউলিয়া দেশগুলির দায় ঘাড়ে চাপায় অর্থনীতি কাহিল হয়ে পড়ছে। সদস্য দেশগুলির মধ্যে অবাধ নাগরিক যাতায়াতের ফলে সন্ত্রাসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্রেক্সিটপন্থীরা জয়লাভ করলে তার প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতেও। সে ক্ষেত্রে ভিসা নিয়ম কড়া হতে পারে। ব্রিটেনের ভারতীয় কোম্পানিগুলির মুনাফাও কমতে পারে। পাউন্ড ও ইউরোর লড়াইয়ে ডলারের চাহিদা বেড়ে যেতে পারে। ফলে ডলারের তুলনায় দাম কমতে পারে টাকার। শেয়ার বাজারে ধস নামার আশঙ্কা। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নে থাকার জন্য ভোটের আগে শেষ মুহূর্তেও জনগণের কাছে আবেদন জানিয়েছেন ডেভিড ক্যামেরন। তাঁর নিজের ভাগ্যও নির্ভর করছে এই ভোটের ফলের ওপর। কারণ, ব্রেক্সিট জিতলে তাঁর যে প্রধানমন্ত্রী পদ যাবে, তা একরকম নিশ্চিত।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

TMC News: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে
Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ
Suvendu Adhikari: 'শ্রমিকদের আমার কুর্নিশ, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', আশ্বাস মুখ্যমন্ত্রীর
Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget