এক্সপ্লোর

ট্রাম্পের আমলে প্রথম মার্কিন সামরিক হানায় ইয়েমেনে ৪১ সন্দেহভাজন আল-কায়দা জঙ্গি সহ নিহত ৫৭

এডেন (ইয়েমেন): প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঘটা প্রথম মার্কিন সামরিক বাহিনীর জঙ্গিদমন অভিযানে ইয়েমেনে ৪১ জন সন্দেহভাজন আল-কায়দা জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন ১৬ নাগরিকও।

খবরে প্রকাশ, এদিন ভোরবেলা মার্কিন বোমারু বিমান হানা দেয় ইয়েমেনে। সেখানে বাইদা প্রদেশের ইয়াকলা জেলায় বোমাবৃষ্টি করে মার্কিন যুদ্ধ-হেলিকপ্টারগুলি। তাতে ৪১ জন সন্দেহভাজন আল-কায়দা জঙ্গির মৃত্যু হয়েছে। পাশাপাশি, ৮ মহিলা ও ৮ শিশুরও মৃত্যু হয়েছে ওই হানায়।

মার্কিন বিদেশ দফতরের এক আধিকারিক জানান, আল-কায়দার উপজাতি প্রধানদের মূলত এদিন টার্গেট করা হয়েছিল। জানা গিয়েছে, একটি স্কুল, একটি মসজিদ এবং একটি মেডিক্যাল সেন্টারও গুঁড়িয়ে দেওয়া হয়। মার্কিন প্রশাসনের দাবি, ওই সবকটি জায়গা আল-কায়দার দখলে ছিল।

সূত্র মারফৎ যে খবর প্রকাশিত হয়েছে, তাতে জানানো হয়েছে, এদিনের হানায় আল-কায়দার উপজাতি প্রধান আব্দুল রউফ ও সুলতান আল-জাহাব এবং সঈফ আলাওয়ি আল-জাওফি। এর মধ্যে আব্দুল ও সুলতান সম্পর্কে ভাই। এদের আরও ২ ভাই মার্কিন ড্রোন হানায় আগেই মারা গিয়েছে।

পাশাপাশি, এদিনের হানায় আল-কায়দার আঞ্চলিক প্রধান আবু বরাজানের মৃত্যু হয়েছে বলেও খবর। অন্য একটি সূত্র জানাচ্ছে, এদিনের কপ্টার হানার পাশাপাশি, অভিযানে অংশ নিয়েছিল মার্কিন কমান্ডোরাও। যদিও, পেন্টাগনের তরফে এর সত্যতা স্বীকার করা হয়নি।

প্রসঙ্গত, গত ২০ তারিখ মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তারপর এটিই প্রথম মার্কিন হানা। গতকালই ইয়েমেন, সিরিয়া সহ সাত দেশের শরণার্থী ও নাগরিকদের ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। তার ২৪-ঘণ্টার মধ্যে ইয়েমেনে হানা চালিয়ে নিজের মনোভাব আরও একবার স্পষ্ট করলেন ট্রাম্প।

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget