এক্সপ্লোর

পাকিস্তানে দুটি নির্বাচনী জনসভায় বিস্ফোরণ, বালুচ শীর্ষ নেতা সহ হত ৯০, জখম প্রায় ২০০

ইসলামাবাদ: ২৫ জুলাইয়ের নির্বাচনের মু্খে হিংসায় রক্তাক্ত পাকিস্তান। আজ দুটি পৃথক নির্বাচনী জনসভায় শক্তিশালী বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছে প্রায় ২০০। নিহতদের মধ্যে আছেন বালুচিস্তান আওয়ামি পার্টির নেতা সিরাজ রাইসানি। বালুচিস্তানের মাস্তাং এলাকায় তাঁর সভাকে নিশানা করে হামলা করে সন্ত্রাসবাদীরা। জখম অবস্থায় কোয়েটায় নিয়ে যাওয়ার সময় রাস্তায় তিনি মারা যান বলে জানিয়েছেন জেলার পুলিশ অফিসার মহম্মদ আয়ুর আচাকজাই। নিহত এই নেতা হলেন বালুচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাব আসলাম রাইসানির ভাই। কী ধরনের হামলা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। গোয়েন্দা সংস্থাগুলি জানার চেষ্টা করছে মানববোমা হামলা হয়েছে কিনা। প্রথমে মৃতের সংখ্যা বেশি ছিল না। পরে একে একে প্রচুর লোককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে বেশিরভাগেরই মৃত্যু হয়। বম্ব ডিজপোজাল স্কোয়াড নিশ্চিত, আত্মঘাতী বিস্ফোরণই হয়েছে। ১৬-২০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। কোয়েটার সব হাসপাতালে ইমার্জেন্সি জারি করা হয়েছে। এর আগে হামলা চলে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের মুত্তাহিদা মজলিস আমলের নেতা আক্রম খান দুরানির এক সভায়। বান্নু এলাকার ওই সভায় বিস্ফোরণ হয়। মারা যায় ৫ জন। জখম ৩৭ জন। দুরানি অবশ্য অক্ষত রয়েছেন। দুটি হামলার কোনওটির ক্ষেত্রেই কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget