এক্সপ্লোর

Abu Dhabi Blasts: জঙ্গি গোষ্ঠীর ড্রোন হামলায় আবু ধাবিতে পেট্রোল ট্যাঙ্কারে বিস্ফোরণ, ২ ভারতীয় সহ মৃত ৩

Drone Attack At Abu Dhabi International Airport: সংবাদসংস্থার খবর অনুযায়ী, আবু ধাবি পুলিশ জানায় যে, তেল সংস্থা এডিএনওসি-র ভাণ্ডারের কাছে তিনটি জ্বালানি ভর্তি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে।


আবু ধাবি: আবু ধাবিতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ২ ভারতীয়।  ২ ভারতীয়-সহ তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর।  মুসাফায় পরপর ৩টি তেলের ট্যাঙ্কের জঙ্গিরা  ড্রোন হামলা চালায় বলে জানা গিয়েছে।  তেলের ট্যাঙ্কারে ইয়েমেনের ‘হাউথি’ জঙ্গি গোষ্ঠী ড্রোন হামলা চালিয়েছে। 

সংবাদসংস্থার খবর অনুযায়ী, আবু ধাবি পুলিশ জানায় যে, শিল্পাঞ্চল এলাকা মুসাফাতে তেল সংস্থা এডিএনওসি-র ভাণ্ডারের কাছে তিনটি জ্বালানি ভর্তি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। আবু ধাবির আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নির্মাণ স্থলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

সরকারি আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে যে,  আবু ধাবিতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ছয়। সরকারি সংবাদসংস্থা ওয়াম (WAM)-কে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে, নিহতের মধ্যে রয়েছেন দুই ভারতীয়  ও এক পাকিস্তানি নাগরিক। সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুনজয় সুধীর পেট্রোল ট্যাঙ্ক বিস্ফোরণে দুই ভারতীয়র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। 

ওয়ামের খবর অনুযায়ী, বাকি যে ছয় জন জখম হয়েছেন তাঁদের আঘাত হাল্কা থেকে মাঝারি। 

ইয়েমেনের হাউথি মুভমেন্ট এই হামলার দায়স্বীকার করেছে। এই গোষ্ঠী ইরানের মদতপুষ্ট বলে অভিযোগ। সংবাদসংস্থার খবর অনুযায়ী পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে, দুটি জায়গাতেই ছোট প্লেন, যা সম্ভবত ড্রোন, এর অংশ পাওয়া গিয়েছে। এই হামলাতেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। 

হাউথি মুভমেন্টের সামরিক মুখপাত্র জানিয়েছে, তারা ইউএই-র অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে। উল্লেখ্য, সৌদি আরবের নেতৃত্বাধীন  ইউএই সহ সামরিক জোটের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে হাউথি মুভমেন্ট।  ইউএই-র নেতৃত্বাধীন প্রো কোয়ালিশন ফোর্স সম্প্রতি ইয়েমেনের জ্বালানি উৎপাদক অঞ্চল শাবওয়া ও মারিব অঞ্চলে হাউথির বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছিল বলে সংবাদসংস্থা জানিয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Suicide Blast in Pakistan: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget