এক্সপ্লোর

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করার জন্যে মার্কিন কংগ্রেসে বিল পেশ

ওয়াশিংটন:  পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করার জন্যে মার্কিন কংগ্রেসে বিল পেশ দুই মার্কিন আইনপ্রণেতার। প্রসঙ্গত, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি টেড পো এক বিবৃতি দিয়ে বলেছেন, এখন সময় এসে গেছে পাকিস্তানকে জবাব দেওয়ার। ক্রমাগত বিশ্বাসঘাতকতা করে কার্যত সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে পাকিস্তান। সেই প্রেক্ষিতেই পাকিস্তানকে 'সন্ত্রাসবাদী রাষ্ট্র' হিসেবে চিহ্নিত করার সময় এসে গেছে। পাকিস্তান স্টেট স্পন্সর অফ টেররিজম ডেসিগনেশন অ্যাক্ট (এইচআর ৬০৬৯) মার্কিন কংগ্রেসে প্রবর্তন করেছেন রিপাবলিকান পার্টির প্রতিনিধি টেড পো। প্রসঙ্গত, পো তাঁর বিবৃতিতে ইসলামাবাদকে সরাসরি আক্রমণ করে বলেছেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুদের বিভিন্নভাবে মদত দিয়ে চলেছে। এপ্রসঙ্গে তিনি ওসামা বিন লাদেনকে পাকিস্তানে আশ্রয় দেওয়া থেকে হাক্কানি চক্রে সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠ যোগাযোগ সব বিষয়ই উল্লেখ করেছেন। পো-র দাবি, ইসলামাবাদের এধরনের কার্যকলাপ থেকে একটা বিষয় পরিষ্কার, কোন পক্ষকে বাস্তবে মদত দিচ্ছে পাকিস্তান। এমনকি এই বিল পেশের ৯০ দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি রিপোর্ট দিতে হবে। রিপোর্টে ওবামাকে উল্লেখ করতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের মনোভাব নিয়ে। এই রিপোর্ট পেশের তিরিশ দিন পর ফের মার্কিন কংগ্রেসের সেক্রেটারিকে আরেকটি রিপোর্ট পেশ করতে হবে। সেখানে বলতে হবে কেন পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হচ্ছে। আর যদি না করা হয়, তাহলে বলতে হবে, কেন আইনগত ভাবে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা গেল না। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পিট অলসন অপর এক বিবৃতিতে দাবি করেছেন, উরি হামলার নেপথ্যে যারা রয়েছে, তাদের শীঘ্রই শিক্ষা দেওয়া উচিত্। উরি হামলায় নিহত জওয়ানদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে বিচারের দাবি তুলেছেন অলসন। কাশ্মীরের উরি হামলায় ১৮ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এদিকে সিনেটর জন কর্নিন টুইট করে দাবি করেছেন, ভারতীয় সেনাবাহিনী দশকের মধ্যে তাদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা প্রত্যক্ষ করল। মার্কিন মুলুকে প্রবাসী ভারতীয়রা পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার জন্য ক্রমাগত দাবি জানিয়ে যাচ্ছে। সেখানকার প্রবাসী ভারতীয়দের দাবি, গত তিরিশ বছর ধরে সন্ত্রাসবাদকে মদত দিয়ে যাচ্ছে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র। ধীরে ধীরে সন্ত্রাসবাদের উৎসস্থলে পরিণত হয়েছে পাকিস্তানের মাটি। নিজেদের নীতির জন্যে আন্তর্জাতিক ক্ষেত্রে এইমুহূর্তে একেবারেই একলা হয়ে পড়েছে পাকিস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget