এক্সপ্লোর

লাদেনের ছেলে আল কায়েদা নেতৃত্বের উত্তরাধিকারী হামজা নিহত, জানাল মার্কিন মিডিয়া, মন্তব্যে নারাজ ট্রাম্প

দুটি রিপোর্টেরই ইঙ্গিত, ২০১৯ এর ফেব্রুয়ারিতে মার্কিন বিদেশ দপ্তরের হামজার ১০ লক্ষ মার্কিন ডলার মাথার দাম ঘোষণার অনেক আগেই মারা গিয়ে থাকতে পারে সে। হামজা আল কায়েদা গোষ্ঠীর নেতা হিসাবে উঠে আসছে বলে মাথার দাম ঘোষণার সময় বলেছিল তারা।

ওয়াশিংটন: ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন নিহত। লাদেনের হাতে গড়া আল কায়েদার নেতৃত্বের উত্তরাধিকারী বাছাই করা হয়েছিল হামজাকে। এনবিসি নিউজ হামজার মৃত্যুর খবর পাওয়ার খবর নিশ্চিত করেও কবে, কখন তা হয়েছে, জানায়নি। নিউ ইয়র্ক টাইমস দুজন উচ্চপদস্থ মার্কিন কর্তাকে উদ্ধৃত করে গত দু বছরের মধ্যে আমেরিকা জড়িত ছিল, এমন কোনও এক অভিযানে হামজার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এ নিয়ে প্রশ্ন করা হলে স্বীকার বা অস্বীকার কোনওটাই না করে বলেন, আমি এনিয়ে কিছু বলব না। দুটি রিপোর্টেরই ইঙ্গিত, ২০১৯ এর ফেব্রুয়ারিতে মার্কিন বিদেশ দপ্তরের হামজার ১০ লক্ষ মার্কিন ডলার মাথার দাম ঘোষণার অনেক আগেই মারা গিয়ে থাকতে পারে সে। হামজা আল কায়েদা গোষ্ঠীর নেতা হিসাবে উঠে আসছে বলে মাথার দাম ঘোষণার সময় বলেছিল তারা। লাদেনের ২০টি সন্তানের মধ্যে ১৫ নম্বর বছর তিরিশের হামজা, তার তৃতীয় স্ত্রীর সন্তান। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছিল, কখনও কখনও সে জিহাদের যুবরাজ তকমা পেয়েছে, আমেরিকা ও অন্যান্য দেশের ওপর, বিশেষ করে ২০১১-র মে মাসে পাকিস্তানে মার্কিন বাহিনীর হাতে বাবার হত্যার বদলা নিতে, হামলার ডাক দিয়ে অডিও, ভিডিও বার্তাও দিয়েছে। লাদেনের অ্যাবোটাবাদের ডেরায় অভিযানে উদ্ধার হওয়া নথি থেকে ইঙ্গিত মিলেছিল যে, তাকে আল কায়েদার পরবর্তী নেতা হিসাবে তৈরি করা হচ্ছিল। মার্কিন বাহিনী হামজার এক সিনিয়র আল কায়েদা নেতার মেয়ের সঙ্গে বিয়ের একটি ভিডিও পেয়েছিল সেখানে। সম্ভবত ইরানে সেই বিয়ে হয়েছিল। হামজা কখন, কোথায়, তা নির্দিষ্ট ভাবে কখনও চিহ্নিত হয়নি। ইরানে সে গৃহবন্দি বলে মনে করা হলেও বিভিন্ন রিপোর্টে ইঙ্গিত ছিল যে, সে আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়াতেও অনেকটা সময় কাটিয়েছে। ২০০১ এর ১১ সেপ্টেম্বর আমেরিকা কাঁপানো সন্ত্রাসের পিছনে থাকা কট্টর ইসলামি সংগঠন হিসাবে আল কায়েদার প্রভাব-প্রতিপত্তি ধীরে ধীরে এক দশকে অনেকটা ফিকে হয়ে আসছিল ইসলামিক স্টেটের উত্থানে। যদিও আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া ও অন্যত্র ডালপালা মেলা নানা জিহাদি গোষ্ঠীর মধ্যে তাদের অস্তিত্ব বজায় ছিল। সন্ত্রাসবাদীদের গতিবিধির ওপর নজরদারি চালানো ‘সাইট’ গোয়েন্দা গোষ্ঠীর শীর্ষ প্রতিনিধি রিটা কাটজের মত, শুধুমাত্র ওসামার ছেলে বলেই হামজাকে নিশানা করা হয়নি। সে ছিল পশ্চিমি দুনিয়ার ওপর হামলার ডাক দেওয়া, নির্দেশাবলী দেওয়া আল কায়েদার সবচেয়ে সরব অংশের একজন। আল কায়েদার সহায়তায় বিশ্বব্যাপী জেহাদি আন্দোলনের নেতৃত্ব দিতে সে নিজের জায়গা পাকা করছিল। তাকে বিশ্বজুড়ে জিহাদে ঐক্য গড়তে সক্ষম ভবিষ্যতের নেতা হিসাবে দেখা হচ্ছিল। তাই সত্যিই তার মৃত্যু হলে তা হবে জেহাদে বড় ধাক্কা।

সেরা শিরোনাম

Donald Trump: আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও
আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও
US-Israel Relations: ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্যে শোরগোল, মিডটার্মে পরাজয় আঁচ করেই কি?
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্যে শোরগোল, মিডটার্মে পরাজয় আঁচ করেই কি?
Karl Bushby Adventure: হেঁটে বিশ্বভ্রমণ, সাঁতরে পার সাগর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন রোমাঞ্চপ্রেমী কার্ল বুশবি
হেঁটে বিশ্বভ্রমণ, সাঁতরে পার সাগর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন রোমাঞ্চপ্রেমী কার্ল বুশবি
Plane Crash: ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget