এক্সপ্লোর

Aromatherapy Spray Import: আমেরিকায় বিরল ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব, নেপথ্যে ভারত থেকে আমদানি করা স্প্রে?

জানা যায় যে এই স্প্রে'টি ভারতে তৈরি হয়েছিল। প্রায় ৫৫টি দোকানে বিক্রিও হয়।

ওয়াশিংটন: চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে এক বিরল ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছিল বেশ কয়েক মার্কিন নাগরিক। প্রাথমিকভাবে তা বোঝা না গেলেও পরে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে একটি বিশেষ ব্র্যান্ডের অ্যারোমাথেরাপি স্প্রে থেকে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে সেখানে। মঙ্গলবার ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) নিশ্চিত করেছে যে ওয়ালমার্ট ইনকর্পোরেটেড থেকে বিক্রি করা একটি স্প্রে এই ভাইরাস ছড়িয়ে পড়ার নেপথ্যে রয়েছে। এর ফলে এই বছরের শুরুতে চারজনের মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়েছিল।

এও জানা যায় যে এই স্প্রে'টি ভারতে তৈরি হয়েছিল। প্রায় ৫৫টি দোকানে বিক্রিও হয়। ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ওয়ালমার্টের ওয়েবসাইটেও এই স্প্রে বিক্রি হয়। যদিও এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর পরই ওয়ালমার্ট তার ওয়েবসাইট থেকে প্রায় ৩ হাজার ৯০০টি বোতল সরিয়ে ফেলে। সে দেশের জনস্বাস্থ্য সংস্থা জানায় যে এই বোতলগুলি থেকেই ছড়িয়ে পড়েছে ব্যাকটেরিয়া। ওয়ালমার্ট মঙ্গলবার বলেছে যে তারা এ বিষয়ে সিডিসিকে তাদের তদন্তে সহায়তা করবে।

এক মার্কিন পাইকারি বিক্রেতার কথায়, "এই পণ্যটি সম্পর্কে গ্রাহকদের জানাচ্ছি। ইতিমধ্যেই কয়েক হাজার স্প্রে সরিয়ে ফেলা হয়েছে। তবে সিডিসি তদন্ত চালিয়ে যাওয়ার জন্য পণ্যটি বিক্রি বন্ধ করতে বলেছে। সেই তদন্তে সক্রিয়ভাবে থাকছি।" জানা গিয়েছে, মেলিওডোসিস (Melioidosis) নামের একটি বিরল ব্যাকটেরিয়া সংক্রমণ হচ্ছে। যা অনেকসময় মারাত্মক আকার ধারণ করতে পারে। এর বিজ্ঞানসম্মত নাম- Burkholderia pseudomallei। এটি সাধারণত গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে পাওয়া যায়। জর্জিয়ায় অসুস্থ হয়ে পড়া এক রোগীর বাড়িতে গত সপ্তাহে এই ব্যাকটেরিয়াকে চিহ্নিত করেছে সিডিসির আধিকারিকরা।

এর যখন জেনেটিক বিশ্লেষণ করেছে বিজ্ঞানীরা, তখন দেখেছেন অন্যান্য রোগীর দেহে পাওয়া ব্যাকটেরিয়া স্ট্রেনের সঙ্গে মিলে যাচ্ছে। মার্চ থেকে কানসাস, মিনেসোটা এবং টেক্সাস অঞ্চলেও একাধিক রোগীর বাড়িতে এর উপস্থিতি পাওয়া গিয়েছে। এমনিতেই করোনা ভাইরাস নিয়ে এখনও চিন্তিত মার্কিন প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সম্পূর্ণ রোখা যায়নি সংক্রমণ। এরই মাঝে বিরল ব্যাকটেরিয়ার এই সংক্রমণ নতুন করে উদ্বেগ বৃদ্ধি করেছে সে দেশে।     

সেরা শিরোনাম

China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget